জানা যায়, রিমোট নিয়ন্ত্রিত একটি যন্ত্র আছে, যা থেকে প্রচুর প্রাণঘাতী আলোকরশ্মি নির্গত হয়। এটি অনেক দূর থেকেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। এফবিআই সূত্রে জানতে পারে, গ্লেন্ডন স্কট ক্রফোর্ড ও এরিক ফেইট নামের দুই ব্যক্তি ওবামাকে হত্যা করতে এমন একটি অস্ত্র তৈরি করেছে। তারা ওই অস্ত্রটির নাম রেখেছে ‘দ্য হিরোশিমা ওউন আ লাইট সুইচ’। ক্রফোর্ডকে কুখ্যাত মার্কিন মাদক চক্র কু ক্লাক্স ক্ল্যানের সদস্য বলে শনাক্ত করেছে এফবিআই।
ক্রফোর্ড ও ফেইট ‘ইরাকের শত্রু ওবামা’ বলে আখ্যা দিয়ে তাকে যে-কোনও জনসভা কিংবা উন্মুক্ত স্থানে দূর থেকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এক্স-রে অস্ত্র শুনতে সায়েন্স ফিকশনের মতো শোনালেও ঠিকমতো ব্যবহার করতে পারলে এটি খুবই ভয়ঙ্কর ও প্রাণঘাতী। আর এ অভিনব অস্ত্রের সাহায্যেই প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হয়েছিল। জানা গেছে, অস্ত্রটির আবিষ্কারকদের একজন একটি প্রযুক্তির ব্লগে কয়েকমাস আগে তার এ নতুন আবিষ্কারের কথা প্রকাশ করে। সেখানে কমেন্টে অন্য প্রযুক্তিবিদদের সঙ্গে এ অস্ত্রের ভয়াবহতা নিয়ে আলোচনা করে। এ সূত্র ধরেই এফবিআই এ শক্তিশালী ও অভিনব অস্ত্রটির সাহায্যে ওবামাকে হত্যার ছক খুঁজে পায় এবং তা প্রতিহতে ব্যবস্থা নেয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



