somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলিক্যাল জোকস:: বৃন্ত ও প্রধানমন্ত্রীর গল্প

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট বৃন্ত'র স্কুলটা একটু অদ্ভুত জায়গায়। চারপাশে পাহাড়ঘেরা মাঝখানে ছোট্ট একটা টিলার উপরে ওদের স্কুল। বৃন্তদের স্কুলের একটু উপরের ক্লাসের সবারই অবশ্য সাইকেল আছে। স্কুলে আসতে একটু কষ্ট করে প্যাডেল চেপে পাহাড়ে উঠতে হয় এই যা।
আর নামার সময়টাতেই আসল মজা। শুধু সাইকেলের হ্যান্ডেল চেপে ধরে থাকলেই হল। সাইকেল আপনা-আপনি পৌঁছে দেবে বাসায়।
বৃন্ত এবার ক্লাস থ্রিতে উঠেছে। যদিও ক্লাস থ্রির কোনো ছেলের সাইকেল নেই, তবু সে তার বাবার কছে সাইকেলের জন্য আবদার করল। আবদার শুনে বৃন্তর বাবার তো চোখ কপালে, তুমি যে সাইকেল কিনতে বলছ, তুমি কি সাইকেল চালাতে পার?
বৃন্ত জানত তার বাবা এই প্রশ্ন করবে। সঙ্গে সঙ্গেই উত্তর দিল সে, বাবা তুমি ভুলে গেছ কয়েকদিন আগে ছোট মামা যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন আমাকে সাইকেল চালানো শিখিয়ে গেছেন।
বৃন্তের এমন উত্তরে বাবা প্রথমে কিছু বললেন না, শেষে মাথা চুলকে বললেন, তাই নাকি! তবে তোমাকে এখনই সাইকেল দেয়া যাবে না। অন্তত ক্লাস ফাইভে ওঠ।
বৃন্ত তারপরও বাবাকে অনেক অনুরোধ করল, বাবা প্লিজ, একটা সাইকেল কিনে দাও না। আমি কোনো একসিডেন্ট করব না, ঠিকমতো পড়াশোনা করব।
কিন্তু বাবার এক কথা, আগে ক্লাস ফাইভে ওঠ।
বৃন্ত যখন বুঝতে পারল বাবার কাছ থেকে ক্লাস ফাইভে ওঠার আগে সাইকেল পাওয়ার সম্ভাবনা নেই, তখন সে ঠিক করল ঈশ্বরের কাছে ও সাইকেল চাইবে। সে একদিন ঈশ্বরের কাছে চিঠি লিখল, ঈশ্বর আমার একটা সাইকেল খুব দরকার। আমি খোঁজ নিয়েছি একটা সাইকেলের দাম মাত্র ৩৫০০ টাকা। তুমি আমাকে টাকাটা পাঠিও।
প্রাপকের ঠিকানায় ঈশ্বরের নাম দেখে ডাক বিভাগের লোকজন কৌতূহলী হয়ে খামটি খুলল। তারপর এ-হাত ও-হাত ঘুরে চিঠিটি পৌঁছে গেল সেই দেশের প্রধানমন্ত্রীর দফতরে।
চিঠি পড়ে প্রধানমন্ত্রী মুচকি হেসে বলেন, শিশুটির মনে কষ্ট দেয়া ঠিক হবে না। ওকে এক হাজার টাকা পাঠিয়ে দাও, আর টাকা পেয়ে ছেলেটি কী করে আমাকে জানিও।
যথারীতি ডাক বিভাগের মাধ্যমে বৃন্তের কাছে এক হাজার টাকা চলে এলো।
পরের সপ্তাহে আবার ডাক বাক্সে পাওয়া গেল ঈশ্বরের নামে লেখা বৃন্তের চিঠি।
ডাক বিভাগের লোকজন এবার তড়িৎগতিতে খামটি পাঠিয়ে দিল সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। উৎসুক প্রধানমন্ত্রী খাম খুলে চিঠি পড়লেন।
এই চিঠিতে বৃন্ত লিখেছে, ঈশ্বর, টাকা পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি ৩৫০০ টাকাই পাঠিয়েছিলে, কিন্তু তোমার ভুল হয়েছে টাকাটা তুমি পাঠিয়েছ প্রধানমন্ত্রীর মাধ্যমে। কেন পাঠালে তুমি প্রধানমন্ত্রীর মাধ্যমে? তারা কী করেছে জান? আমাকে মাত্র এক হাজার টাকা দিয়ে বাকি ২৫০০ টাকা মেরে দিয়েছে।



মন্তব্য: প্রধানমন্ত্রীর পদটা এমনই। যা-ই করুন না কেন দোষ হবেই।

সুত্র: সন্দীপন বসুর পলিটিক্যাল জোকস বই থেকে। প্রকাশক : ভাষাচিত্র প্রাকাশনী
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×