somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার মিষ্টি খুনসুটি

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোকিলের কুহু কুহু ডাকটা সকালটাকে মিষ্টি মিষ্টি একটা ভাব
দিয়েছে। এই মিষ্টি ভাব জিভে স্বাদ নেয়া যায়না। শুধু মনে একটা মিষ্টি অনুভূতি হয় । মিষ্টি সকালে আজ ঋতুরাজ বসন্তের আগমন।

ক্রিং ক্রিং ক্রিং.......... .....

-হ্যালো !

-হুম

-কোথায় তুমি ? কয়টা বাজে খেয়াল আছে তোমার ? তুমি না বললে সকাল ১০টার মধ্যে আমার বাসার নিচে আসবে ! তারপর আমাকে নিয়ে ঘুরতে বের হবে । অথচ আমি প্রায় এক ঘন্টা আগে থেকে তোমার জন্য শাড়ী পরে তৈরি হয়ে আছি ! এখনও আসার নাম গন্ধ নেই !
(প্রচন্ড রেগে একদমে কথাগুলো বলল অতসী)

- এইতো রিক্সাতে লক্ষীসোনা !

- মিথ্যা বললা নাতো !

- কই নাতো !

-তাহলে রিক্সাওয়ালা মামাকে একটা বেল
দিতে বলতো শুনি ..

( মামা একটু বেল বাজান তো ! )

- শুনছো ? বাজালো ওইযে ...
বিশ্বাস করোনা আমারে? হুহ

- কই শুনি নাতো কিছু ! আর তোমারে আমি বিশ্বাস করবো? নেভার!

- কেন কি করছি আমি ?

- কি করোনাই ? ২০বার ফোন দেয়ার পর ফোন ধরেছো! ভাবলাম
কিনা কি হলো ... ..

- তুমি এতো খেয়াল রাখো জান ! আসলে আমিতো বাসের ভিতরে ছিলাম টের
পাইনি ! লাব্বিউ বেইবী ..

- কী ? একটু আগে বললা রিক্সা । এখন আবার বাস! আর কত মিথ্যা বলবা শুনি ?

এমন সময়ে রিহানের আপুর কন্ঠ -এই তুই এখনো বিছানা থেকে উঠিস নাই? ১২ টা বেজে গেল ...

বারোটা যে আসলে কার বাজলো এইবার টের পেল রিহান ..

-কই তুমি নাকি বাসে ? আবার রিক্সায় ? আমারে বেল শুনাও ? আপুরে নিয়ে রিকশায় ঘুরতেছ না ? মিথ্যাবাদী..

- মমম! নাআ মানে .. আমি ...

- কি মানে মানে ? আমারে আর
কখনো ফোন দিবানা ! প্রতিদিন
তুমি আমারে টেনশনে রাখো .. আর মিথ্যা বলো। আজ থেকে আর কোন সম্পর্ক নাই তোমার সাথে .. কখনো ফোন
দিবানা!

- শোন না ...

বলতে বলতেই টুট টুট করে ওপাশ
থেকে লাইনটা কেটে গেছে ..

মনটায় অনেক ভালো হয়ে গেল
রিহানের । প্রতিদিন অতসীর
ঝাড়ি না শুনলে ওর ভালো লাগেনা ! রাগলে মেয়েটার কন্ঠটা চিকন হয়ে আসে। শুনতে অসম্ভব রকমের ভালো লাগে .. আর
চেহারাটাও লাল হয়ে যায় আর মিথ্যা না বললে ওর কেয়ারিং, ভালোবাসাটাও ধরা যায়না ..
মেয়েটা এতো কেয়ারিং,
এতো কিউট ..

আসলে কিছুই হয়নি। রিহান জানে একটু পরেই অতসী আবার ফোন দিবে। ফোন দিয়ে একগাদা গালি দিবে আর ভালোবাসবে।
অতসী ও জানে রিহান কেন এরকম করে ! ভালোবাসার মধ্যে একটু রাগ, অভিমান, খুনসুটি না থাকলে মানায় না। একঘেয়ে,
পানসে হয়ে যায় ..

অনেককেই তো দেখা যায়। প্রথম প্রথম এতো ভালোবাসে সাত যে ভালোবাসার মানুষটির জন্য জীবনও দিতে পারে । অতঃপর মাস দুয়েকের মধ্যে ব্রেকাপ! কিন্তু রিহান আর অতসীর রিলেশানটা অনেক আলাদা ।


ঘন্টা খানেক যেতে না যেতেই অতসীর ফোনঃ

- এই শোন

- হুম বলো .. রাগ কমছে?

- তুমি এখন মাইর খাবা আমার
হাতে? আর আমি কী বেশীক্ষন আমার কিউট বাবুটার উপরে রাগ
করে থাকতে পারি ?

-আমি আসবো এখন?

- তাড়াতাড়ি আসো।

- যেমন হুকুম মহারাণীর ! তবে আজকে তোমার কিউট বাবুটাকে একটু লিপস্টিক খেতে দিতে হবে !

- ইসস, শখ কত্ত! কি বলতেছি শুনবা না?

- বলো বলো ..

- আমার খরগোশটাকে না আজকে অনেক মোটা মোটা লাগছে !

- কেন কি হয়েছে ? সকালবেলা বেশী খাইয়েছ.?

- না। বুদ্ধু। আমার মনে হয় ওর
বেবী হবে ! হিহিহিহিহি ...

অতসী হাসছে ... রিহান ভাবছে ..
মানুষের হাসি এতো সুন্দর হয় কিভাবে?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×