আমরা বাঙ্গালী, নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আমরা খুব অব্যস্থ। আমি প্রথমবারের মত এমন এক বাস্তবতার যথার্থ রূপ উপলদ্ধি করতে পারলাম যাতে নিজের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে Shame...
ঘটনাটি হল- আমার কোন এক বন্ধু ইংরেজি একটি বাক্যের উদাহরণ দিয়ে গিয়ে, ইংরেজি বাক্যের সাথে অনিচ্ছাকৃত একটি বাংলা শব্দের ব্যবহার করে ফেলে। বাক্যটি অনেকটা এরকম- She is my soi (সই). ফলে স্বভাবতই সবাই জোড়ে হেসে উঠে, আর হাসি সংক্রামক হওয়ায় আমিও এর ব্যতিক্রম হলাম না। আমার পাশেরজন তো বলেই ফেলল- সে নাকি নতুন ইংরেজি শব্দ শুনেছে। আর তার পরক্ষণেই আমি বুঝতে পারলাম আমাদের অজ্ঞতা, মূঢ়তা বা মূর্খতাও বলতে পারেন।
হ্যা আমরা বাঙ্গালী, আমরা কথায় কথায় আমাদের মাতৃভাষা ‘বাংলা’-য় ইংরেজি বা অন্য বিদেশী ভাষার শব্দ ঢুকিয়ে ফেলি। যেমন- সে আমার ফ্রেন্ড (Friend)। আমরা কলেজ পিকনিকে (Picnic) যাচ্ছি। সরি ইয়ার (Sorry) । আমি ঈদের শপিংয়ে (Shopping) যাচ্ছি। ইত্যাদি.... আবার এমন অনেককে দেখেছি, যারা নিজের স্ত্রী-কে Wife বলে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেউ আবার নিজের প্রেমিকা-কে Girl Friend বলতেই ভালবাসেন।
এতে আমরা বক্তারা যেমন বলে গর্ববোধ করি তেমনি আমরা শ্রোতারাও এগুলিকে স্মার্টনেস (Smartness) বলে মনে করি।
কিন্তু, কেউ একজন যদি বলেন- I want to eat bhat (ভাত). We are going to banvojan (বনভোজন). He is my bondhu (বন্ধু). তাহলে দেখা যাবে আমাদের গন্যমান্য জ্ঞানী ব্যক্তিরা হো-হো করে হেসে উঠবেন। ইংরেজি ভাষার মান নষ্ট করার অপবাদও হয়ত সাথে সাথে দিয়ে দিবেন। তাহলে একবার নিজেরাই চিন্তা করে দেখুন- আমরা আমাদের মাতৃভাষা, আমাদের নিজের ভাষাতে অন্যান্য ভাষার শব্দ ঢুকাতে যতটা না আনন্দবোধ করি তার চেয়েও বেশি লজ্জাবোধ করি অন্য ভাষার সাথে বাংলা ভাষা ব্যবহার করে কথা বলতে। আমি এখানে অন্যান্য ভাষার সাথে বাংলা ব্যবহার করে কথা বলতে বলছি না। শুধু, আপনার আপনার চোখে তা কেমন লাগবে তা দেখানোর চেষ্টা করছি মাত্র।
অন্যের ভাষার মান রক্ষার্থে আমরা নিজেদের ভাষার ১২টা বাজাতেও রাজী। কিন্তু কেন ভাই? আপনিই দেখুন, ইংরেজি ভাষাতে বাংলা শব্দের মিশ্রন করে কথা বলতে যদি আপনার লজ্জ্বা হয় তাহলে বাংলা ভাষাতে অন্যান্য ভাষার শব্দ ব্যবহার করার সময় কি আপনার একটু ভেবে দেখা উচিত নয়?
আজ আমার খুবই আপসোস্ হচ্ছে, কেন আমি বাংলা সাহিত্য নিয়ে পড়লাম না। ইংরেজি সাহিত্যের ছাত্র বলে পরিচয় দিতে আজ আমি সত্যিই লজ্জ্বাবোধ করছি। আমি আপনাদের বলছি না সেই কেদারা, পেয়ালা কিংবা চৌপায়া ব্যবহার করতে। আমার অনুরোধ, আমাদের বাংলা শব্দভান্ডারের আর কোন শব্দ যেমন:- সহপাঠি, বন্ধু, বনভোজন, শ্রেণীকক্ষ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ধন্যবাদ, দুঃখিত, ছায়াছবি, স্ত্রী, প্রেমিকা ইত্যাদি যেন কালের শ্রোতে না হারায়।
আমি জানি, আমার এই লিখাতেও কিছু ইংরেজি শব্দের ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করুন- আমি এর জন্য সত্যিই লজ্জ্বিত ও দুঃখিত।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


