হাঁটতে হাঁটতে এসে পড়েছি এক গার্লস কলেজে
চেয়ে দেখি এক ঝাঁক চোখ চেয়ে আছে সলাজে
কলেজ গেটের দারোয়ান আমায় তেড়ে আসে
আমার দৌড় দেখে জনা কয়েক হাসে।
আবার আমি পথে পথেই ঘুরি
বাঁধন কাটিয়ে যেন এক ছেঁড়া ঘুরি
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা
বন ছেড়ে তাই লোকালয়েও দেই হানা।
প্রকৃতির পোশাক করেছি অঙ্গে ধারণ
ছেড়েছি কৃত্রিম পোশাকী আবরণ
সভ্য সমাজ আমায় পাগল বলে
তাদের কথাতেই আমার মন দ্বিগুণে জ্বলে!
সভ্যদের অসভ্যতাতেই ছাড়তে হয়েছে সজ্জা
আমায় দেখে তাই পায় তারা আজ লজ্জা
পাগল তো আমি নই রে, তোরাই হলি পাগল
তোদের তাই লজ্জা দিতেই ছেড়েছি পোশাকী আগল!
১৮/১২/১২
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




