দশ মাস দশ দিন আগে দিয়েছিলাম প্রেমের প্রস্তাব
তারপর অপেক্ষা; কবে প্রসব হবে ভালোবাসা, জমবে ভাব।
কতো আয়োজন, ভালোবাসার ভ্রুণকে ঘিরে-
বাড়ছিলো তা সতেজ হয়ে, অতি ধীরে ধীরে
কিন্তু দশমাস এগারো দিন হয়ে গেলো পার
বুঝেছি, হয়নি সফল নিষেক, দোষ ছিলো তোমার-আমার
কিম্বা হয়তো এটা তৃতীয় কারুর দোষ
ঈর্ষাণ্বিত হয়ে মিটিয়েছে সে তার রোষ!
ভাইরাসের মতো আগাত করেছে সে ভ্রুণটিকে
কুঁড়ে কুঁড়ে পুড়ে মরেছে ভালোবাসা, ঘৃণা ছড়িয়ে চারদিকে
হোক। আবার করবো প্রেমের বীজ বপন!
অংকুরোদগম হবে, হয়ে সুস্থ পরিস্ফুটন
এবার কোনো অণুজীব বা জীবাণুকে দেবো না সুযোগ
আমাদের মাঝে ঢুকে জাগাতে পারবে না ঘৃণা-রোগ
ভুল ছিলো আমার, মানছি। ছড়িয়েছি এবার ওষুধ।
ব্যাক্টেরিয়ার মতো তৃতীয় পক্ষ পালাবে শনি, মঙ্গল, বুধ
আবার অপেক্ষা দশ মাস দশ দিনের হয়তো
দেখা যাক, হয় কিনা, ভালোবাসার জয় তো
হবো কি আবার, বিরহে উদ্ভাসিত নীল বর্ণ?
কে জানে? ঘটতে পারে আমার মরণ ও!
১৪/০৯/ ১২
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




