কবিরাও ভাত খায়, গান গায়,
প্রেমে পড়ে, প্রেম করে, দুঃখ পায়!
কবিরাও মানুষ!
তাদের সবাই ভেকধারী মহা পুরুষ না!
কবিদের ও ইচ্ছে করে প্রেমিকাকে জড়িয়ে চুমু খেতে।
কবিদের ও কবিতা পড়তে বিরক্ত লাগতে পারে!
কবিরাও ভাত খেয়ে চেটেপুটে হাত খায়,
খেতে পারে, হারাতেও পারে, রাস্তায়, সন্ধ্যায়।
গভীর রাতে নির্ঘুম চোখে চা চাইতে পারে;
চা না পেলেও সে কবি হতে পারে।
চাইলে মানুষ ও কবি হতে পারে!
তবু কবিরাও মানুষ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



