শহরের আড়ালে পড়ে আজ চাঁদ দেখা হলো না।
রূপঞ্জীল, দয়া করে চাঁদটাকে দেখে নেবে?
পরে আমি নাহয় তোমার চোখে দেখে নেবো।
,
কিন্তু শেষমেষ দরিদ্র চাঁদকে পেছন-আকাশে ফেলে,
আমার চোখ দেখতে চায় শুধু তোমাকে! শুধু তোমাকে।
,
তোমার উদ্ধত বুক উদাস হয়ে চাঁদটাকে খুঁজছে!
আমি আকুল হয়ে তোমার মাঝে চাঁদটাকে খুঁজছি।
,
রূপঞ্জীল, পৃথিবীর প্রতিটি প্রান্তেই যৌনতার ফসল,
আমার পাপী দৃষ্টিকে একটু পবিত্রতা দাও তুমি।
আমার দৃষ্টি তোমার বাইরে ক্যানো ফেলব?।,
,
চাঁদের আলো আমাদের দেহ নিংড়ে ঝরুক আমাদের মিলনে।
জোছনার বিছানায় এসো মিলিত হই রূপঞ্জীল...
,
চাঁদ, তুমি এবং আমি
#সন্ধি #মুহিদ
২৩/৬/১৩
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



