আমার সামনে গ্লাস ভর্তি হতাশা,
এক চুমুক ও পান করতে পারছি না।
কারণ আমার বুকেই হতাশার ডিপো।
আর এক চুমুক গেলার সাধ্য নেই।
গলা উগরে আসে হতাশার তিক্ত ঢেঁকুর,
শুয়ে বসে লেজ নাড়ি, যেন এক বিষন্ন কুকুর।
আমার সামনে হতাশার সমুদ্র,
সাঁতার কাটতেও পারছি না।
হতাশায় ভারী মনটা নিয়ে ডুবে যাচ্ছি,
হতাশার অতলে, শ্বাসরুদ্ধ হয়ে।
কণ্ঠরোধ করে উঠে আসে হতাশার ঢেঁকুর,
তবুও নির্লিপ্তভাবে কাটিয়ে যাচ্ছি কতশত সকাল-দুপুর।
আহত আশা
৩১/৮/১৩
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




