১।
এখন আমি আবার কবিতা লিখতে পারব,
আমার বুকে এখন শূন্যতা রয়েছে,
কবিতা লেখার সেটাই শ্রেষ্ঠ রসদ।
কীভাবে?
এই মাত্র বুকে গজানো ভালোবাসার চারা
শেকড়সুদ্ধ উপড়ে ফেলেছি দিয়ে!
মিথ্যা আমি সইতে পারি না,
প্রতারণা আমি বইতে পারি না।
আমার কী দোষ বলো!
২।
আমার কণ্ঠে জমেছে বাষ্প,
বুকে জমেছে মেঘ, চোখে বৃষ্টিজল
আমার কিছু দুঃখ রঙের কষ্ট ছিলো
রঙধনুতে ঝরছে কান্না অবিরল।
৩।
চোখ থেকে আজ বৃষ্টি ঝরে, মেঘ না!
বৃষ্টি জমে বুক ভাসিয়েছে মেঘনা!
৪।
তবুও আমাকে ঘিরে অজস্র একাকীত্ব
তবুও মানুষের ভিড়ে আমার চারপাশে শূন্যতা
মাথার ভেতরের দুনিয়াটা দুলে কেঁপে ওঠে
ফুলে ফেঁপে ওঠে ঠাইঁহীনতার ছাপ
ঝড়ো হাওয়ায় কবে না জানি উল্টে পড়ি
আমার মনকে তবে কি কেউ আশ্রয় দেবে না?
৫।
তীর্থের কাকের মত অপেক্ষা করি-
অন্তত এক ফোঁটা ভালবাসার জন্য!
এক ফোঁটা ভালোবাসা আমার কাকচোখে বরণ করে নেব,
কেঁদে তো চোখের জল শুকিয়েই ফেলেছি সব,
একটু নাহয় ভিজিয়ে নিই আবার,
কাঁদতে তো হবেই আবার খুব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


