রাস্তায় নেমে তীব্র হলুদ রোদে চাপা পরে মরে যেতাম,
ঢের ভালো ছিলো।
ক্যানো এই অসহ্য জীবন?
আমি তো আসতে চাই নি পৃথিবীতে।
আমার অনুমতি ছাড়া ক্যানো আমাকে আনা হলো?
হায় ঈশ্বর!
হাই রেজোল্যুশন চোখ,
হাই ডেফিনেশন দৃষ্টি!
অসহ্য লাগে।
ক্যানো আমি অন্ধ হলাম না?
এই সুন্দর পৃথিবী আমার জন্যে নয়।
যদিও আমি একটি সুন্দর কাকপাখি।
বাতাসে ধুপের ঘ্রাণ।
মাথার ভেতর চিৎকার করে যন্ত্রণা!
তোমার বুকে জমা নেই আমার জন্য আর একটুও দীর্ঘশ্বাস।
ড্রেনের পানির মতই উৎকট গন্ধে দিনগুলো বয়ে যায়।
আমার হাতেমুখে বৈশাখী খড়কুটোর স্পর্শ।
কেন আমি এতটা নিঃস হলাম?
- সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



