রক্ত ঝরলে আর কতোটা কষ্ট হয়?
অশ্রু ঝরাতে তার থেকে বেশি কষ্ট হয়।
দেহের কষ্ট থেকে মনের কষ্ট বড়।
কিন্তু দেহের কষ্ট হলে মনের কষ্ট কমে।
তোমাসৃষ্ট অশ্রুক্ষরণ কমাতে তাই আজ,
রক্তাক্ত করেছি আমার হাত।
আমার হাতের পিঠে শোভা পায় -
তোমার নামের প্রথম অক্ষর।
দ্যাখো দ্যাখো, কী চমৎকার দেখাচ্ছে!
রক্তক্ষরণ অশ্রুশ্রোতে বাঁধ দিয়েছে এবার!
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



