আমার মৃত্যুর পরে
আমার লাশের বুকে মাথা রেখে
তুমি তোমার প্রাক্তন প্রেমিকের জন্যে কেঁদো।
তোমার প্রিয়বন্ধুর মন খারাপের জন্য কেঁদো।
পাশের বাড়ির চাকর হারানোর শোকে কেঁদো।
তোমাদের সেই কালো বেড়ালটির জন্য কেঁদো।
তোমার আশেপাশে ঘটে যাওয়া প্রতিটি
ক্ষুদ্রাতিক্ষুদ্র শোকের জন্য তখন তুমি কেঁদো।
দোহাই লাগে
আমার জন্য এক ফোঁটা অশ্রুও ফেলো না।
বেঁচে থাকতে কখনো আমার জন্য কাঁদো নি
আমার মৃত্যুর পরেও কাঁদবে না।
একবিন্দুও না।
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



