somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকালবেলার কর্কশ কা-কা

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লোক আছে যারা সুখে থাকার ভাণ করে। মানুষকে দেখায়, "দ্যাখ, আমি কত সুখী!" কিন্তু তারা যদি অসুখী হয়েও সুখের ভাণ করে, আমি মাঝে মাঝে সেটা টের পেয়ে যাই। অনেকেই টের পেয়ে যায় হয়তো। আবার কিছু লোক আছে, এরা দুঃখের ভাণ করে। হয়তো তাদের দুঃখ এতটা বেশি না। কিন্তু তারা এমনভাবে দুঃখের গল্প বলবে, আপনার চোখে জল এসে যাবে। বা তার জন্য আপনার করুণা হবে।

আমি দ্বিতীয় শ্রেণির লোক। এবং আমি মোটামুটি সফল। অনেক মানুষ ধরেই নিয়েছে, আমার ভীষণ দুঃখ। প্রেম করে ছ্যাঁকা খেতে খেতে আমি বিদ্ধস্ত! আমার কোনো প্রেমই টিকে না, এই ধরণের একটা ধারণা তারা করে ফেলেছে। কয়েকজন এসে আমাকে বলেছে, "আর প্রেম না করলে হয় না? এত ছ্যাঁকা খেয়েও তোর মন ভরে না? টায়ার্ড লাগে না? প্রেম ছাড়া লাইফে আর কিছু নাই, এইবার ক্ষ্যান্ত দে!" আমিও বিভ্রান্ত হয়ে যাই, আসলেই কি সব প্রেমেই আমি ছ্যাঁকা খেয়েছি নাকি?

আমি আবিষ্কার করেছি, খুব নরমাল জীবনযাপন করে আমি মজা পাই না। আমার দুঃখ, বিপদ, ঝামেলা এইসব না থাকলে ভাল লাগে না। আমি দেখেছি, যেই মেয়েটাই আমাকে উজাড় করে ভালোবাসার চেষ্টা করেছে, আমি তার প্রতি কোনো আগ্রহ বোধ করিনি। নিতান্ত আমার ভেতরে মায়া বেশি বলে তাকে ফট করে ছেড়ে চলে যেতে পারি নি! তাকে এমন সিচুয়েশনে ফেলেছি, যাতে সে নিজেই আমাকে ঘৃণা করে এবং ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমি কষ্টও পেয়েছি। কষ্ট পেয়ে কান্নাকাটিও করেছি। উপায় ছিল না।

আগুণ যে জ্বালায়, সে নিজেও পোড়ে। আমিও পুড়েছি। আমি সবসময় দাবী করেছি, আমার প্রথম প্রেমিকা, যার সঙ্গে আমার দুই বছর (এখন পর্যন্ত সবচে দীর্ঘ) প্রেমের সম্পর্ক ছিলো, সে আমাকে কাঁদিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা সত্যি যে সে আমাকে কাঁদিয়ে চলে গেছে। কিন্তু তাকে চলে যেতে বাধ্য করেছিলাম আমি। এটা খুব বেশি লোকে জানে না। আপনি আমাকে খারাপ ভাবতে পারেন বাইরে থেকে। কিন্তু আমি তাকে অকারণে বাধ্য করি নি। আমাদের ভেতরে ভয়াবহ সমস্যা ছিলো বলেই বাধ্য হয়েছি, বাধ্য করেছি পুড়তে এবং পোড়াতে।

'লুতুপুতু' নামক শব্দটার সাথে আমার পরিচয় ফেইসবুকে এসে। ইতোমধ্যে আমার বয়স প্রায় ২০ বছর হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমার সকল রসকস শুকিয়ে আমি কাঠখোট্টা হয়ে গেছি। লুপুপুতু প্রেমের জিনিসটা আমার মধ্যে আর নাই। এটা আসলে ভালই হলো। এখন যুক্তি দিয়ে বিচার করতে শিখেছি। আমি দেখেছি, প্রেমে সিরিয়াস হলেই সমস্যা হয়। তাই এখন প্রেমে নির্লিপ্ত থাকতে শিখে গেছি। এখন যুক্তি দিয়ে এমন কারো প্রতীক্ষায় আছি, যে আসার পরে আমার মনে হবে, আর কাউকে খোঁজার দরকার নেই। এক্সপ্লোরেশন শেষ! আমার মনে হয়, তাকে আমি শীঘ্রই পেয়ে যাবো। ইঙ্গিত পাই।

যেটা বলছিলাম, আমি কিন্তু কখনো কারো কাছে নিজের খারাপ কাজগুলো লুকিয়ে রাখি নি। সব সময় প্রকাশ করেই দিয়েছি। যারা আমাকে খারাপ বলে বেড়ান, তারা নিজেরাও যে খুব ভালো লোক নন, তা তারা নিজেরাও জানেন। খারাপ সবার মধ্যেই আছে। কেউ লুকিয়ে রাখে, কেউ লুকিয়ে রাখার চেষ্টা করে, কেউ বলে বেড়ায়। তবে আমি বলে বেড়িয়েছি এই কারণেই যে, দোষ স্বীকার করলে শাস্তি কম হয়। আবার, দুঃখ দেখালে মানুষের সহানুভূতিও পাওয়া যায়। একটা গ্লাস ভেঙে আমিই যদি কেঁদে ফেলি, আপনি আমাকেই সান্ত্বনা দেবেন, গ্লাস ভাঙার জন্য বকবেন না!

আমার এখন কোনো দুঃখফুঃখ নেই। আমি প্রায় ১৫ দিন যাবত নতুন কোনো কবিতা লেখার উৎসাহ পাচ্ছি না। বরং গদ্য লিখে মজা পাচ্ছি। তবে এ - সব লেখাই পরীক্ষামূলক। আমার মনে হচ্ছে, ঈশ্বর যেন আমাকে ঠিক পথেই পরিচালিত করছেন। উনি যা করেন, ভালোর জন্যেই করেন আমার মনে হয়। আচ্ছা, আমি অনেক আজাইরা প্যাচড়প্যাচড় করি তাই না? আপনি বিরক্ত হন? এটা ভাল। বিরক্ত করতে পারাও মহৎ গুণ। সবাই শৈল্পিকভাবে বিরক্ত করতেও জানে না। আমি জানি। -_-

১৬-৭-১৪
'সকালবেলার কর্কশ কা-কা' / সন্ধি মুহিদ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×