somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং বিয়ে।।

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন আমার জন্য সময়টা খুব একটা সুখের না। ওর রোজ রোজ ৯টা-৫টা অফিসও ৭টা-৮টা হয়ে দাঁড়িয়েছে। আমার জন্য ম্যানেজ করা এই ১৩ ঘণ্টাই অনেক বেশি কষ্টকর। ভাবা যায়? যার মেসেজের সংস্পর্শ থেকে আমি এক মিনিটও আলাদা থাকি না সেখানে ১৩ ঘণ্টা!!!!!!!! তাও বিয়ের এক সপ্তাহ পরেই?? তারপরো সহ্য করতে হচ্ছে। পরিস্থিতিতে পড়লে মানুষ এমন অনেক কাজই করে। আমিও করে চলেছি।

বিয়েটা হুট করেই করে ফেলেছি দুজন। ওর হয়ত অনেক কিছু ভাবার সময় ছিলো কিন্তু আমার ছিলোনা। আমি অপেক্ষা করতে নারাজ ছিলাম। ছিলাম বাধ্যও। তাই অবশেষে ঘর বাধতে দুজন পারি জমাই অজানায়। এখানে আমাদের আগে পিছে কেউ নেই। আমরাই একজন আরেকজনের জন্য সব।
আমরা কোর্টে গিয়ে বিয়ে করি। আইনতভাবে আমরা স্বামী-স্ত্রী। এই ভাবনাটা নিয়ে খুব যে সুখে আছি ব্যাপারটা তা নয়। চাইছি ধর্মীয় স্বীকৃতি পেতে। অনেক দূর যেতে হবে তার জন্য। প্রায় দু’মাস। কারোরই আর সইলনা। এতদিন পর দেখা করে, এফিডেভিটের পরো এক রাত আলাদা থাকাকে আমি ইতোমধ্যে যুদ্ধ সমতুল্য মনে করেছিলাম। অতঃপর সব বাধা পেরিয়ে, ছোটখাটো এক রুম নিয়ে সংসার শুরু করি ঐদিন রাত থেকেই।
কোন এক আজব কারণে হঠাৎ ঝগড়া লেগে যায় পরদিনই। পরের রাতেও ব্যাতিক্রম হয়না। মনের মধ্যে একরকম অদ্ভুত অনূভুতি দানা বাধতে থাকে। মনে হয়, “এই ছেলেকে আমি চিনিনা”। তবুও মিটমাট হয়। কাছাকাছি থাকলে ঝগড়া করাটা খুব কঠিন একটা কাজ। একটা প্রিয় মুখের দিকে তাকিয়ে কঠিন হওয়া অতো সহজ না। আমার মত ঝগড়াটে মেয়ে এই কথা বলছে। ক’জন বিশ্বাস করবে সন্দেহ আছে। এটাই বাস্তবতা। আমাকে এটাই মেনে নিতে হবে। আমার মত পাগল, যে কিনা এক সেকেন্ড থাকতে পারেনা তাকে ছাড়া সেই আমাকে এখন মেনে নিতে হবে ওর ২ ঘণ্টা দুরের অফিস। মানতে হবে ফিরেই ওর প্রোজেক্টের কাজ অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া। কারণ ওরই বা এখানে কি করার আছে? ও আমার জন্য অনেক করেছে। অনেক অঅঅনেক করেছে।
মানতেই হবে যে ও অনেক বড় ত্যাগ করেছে। ওর মায়ের কাছে মিথ্যা বলা কতটা কঠিন আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এর থেকে বেশি কিছু আমার আশা করাই অন্যায়। আমি এখন আর ওর প্রেমিকা নই। আমি ওর স্ত্রী। আমারও ওর উপর দায়িত্ব রয়েছে। আমি এখন ওর সাথে যাচ্ছেতাই ব্যবহার করতে পারিনা। আমার এখন ওকে দেখে শুনে রাখতে হবে। ওর খেয়াল রাখা আমার একান্ত কর্তব্য।
অবিশ্বাস্য মনে হতে পারে যে ওর প্রতি আমি এত আহ্লাদী আর আজ আমি এসব বলছি, এত বিজ্ঞ মানুষের মত কখা বলছি কিভাবে??? আসলে ‘স্বামী’ শব্দটার মারাত্মক শক্তি। একে পার করা চাট্টিখানি কথা নয়…….
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×