মেঘাচ্ছন্ন মস্তিস্ক বৃষ্টি শেষে
শুভ্র আকাশ হবে কবে
আমি আমার মায়ের কোলে
ফিরব কবে কোন এক হাসি মাখা ভোরে
বাবা আমার গর্বে বলবে ছেলে আমার
ফিরল ঘরে আলোর প্রদিপ নিয়ে
বোনের হাতের চুসি পিঠা খাইনি
তাও ভুলে গেছি কতো দিন হোল
মাকে বলব মাগো আমি অনেক ক্লান্ত
একটু হাত বুলাও মাথায়
আজ শান্তিতে ঘুমাবো তোমার কোলে
ভোর হতে অনেক দেরি
মেঘ ডাকে দূরে বিজলি ভরা আকাশ
কাঁদে আমার শান্তি হয়ে
মাগো আমি পারব কি ফিরতে
তোমার কোলে পারব কি
বাবার মুখে হাঁসি প্রদিপ দিতে
মেঘের আঁধার ঝাঁপতে ধরে
আমায় বলে পারবিনা তুই
থাকতে আমায় ছেড়ে
মন বলে থামবে এ ঝড় বৃষ্টি
আসবে আলো নতুন ভোর
দিয়েছিলে যে প্রান ভরা
মোর বিশ্বাস তোমার আশির্বাদে।।
সঞ্জয় নীল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



