আমার মায়ের শরীরের কাপড়
একটু একটু করে ছিঁড়ে ঊলঙ্গ করছে
রক্ত পিপাসু হায়নার দল,
মা আমার যুদ্ধ করতে করতে
এখন ক্লান্ত ক্ষতবিক্ষত শরীরে
নির্বাক তাকিয়ে আছে,
আজ তার প্রিয় সন্তানেরা পাশে নেই
যাদের উচিত প্রান দিয়ে হোলেও
মাকে রক্ষা করা,
যে মা তার গর্ভে এই সন্তানদের
ধারন করেছেন তার কি
এতোটুকু প্রাপ্তি আশা করা পাপ,
সন্তান আজ সভ্যতার নামে
নগ্নবেশ ধারন করেছে
ওই হায়নাদের মতো,
তবে মা কি আজ নিজ
সন্তানের হাতেই ধর্ষিত ?
এই কি আমাদের
দিন বদলের ফলপ্রাপ্তি ?
আমি আর ভাবতে পারছি না
আমার নিশ্বাস বাধা পাচ্ছে
কন্ঠনালীর সুক্ষ্ম কোষে,
ওরা বিদ্রহ করছে বলছে
যার দেয়া নিশ্বাসের জোরে
তুই বেচে আছিস
তার জন্য কি করলি তুই
এ বেচে থাকার কি লাভ,
তুইতো লিঙ্গহীন
এর চাইতে তোর মরন ভালো,
আমি কাদি আর বলি
আমিতো এই হায়নাদেরই একজন
আমার আছে শুধু চোখের জল
কারন হাত যে আমার বাধা,
চোখ বন্ধ করে মায়ের কান্না
শোনা ছাড়া আমার আর
যে কিছুই করার নেই,
একজন জাদুকর দরকার
যে তার জাদুর কাঠির কারিশমায়
বদলে দিবে সব,
তখন হয়তো মা আমার আবার হাসবে,
সন্তানরা শুদ্ধবেশে ঘরে ফিরবে
আর আমি চোখ মেলে দেখবো
মায়ের হাসিমাখা নতুন ভোরের আলো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



