গল্পটা একটা শিক্ষিত মধ্যবিও ঘরের ছেলের । ছেলেটা দেখতে মোটামুটি ভালো । বয়স ২২-২৩ হবে । তবে দেখলে মনে হয় এখনও স্কুলের গন্ডি পার হয়নি । ছেলেটা শ্যামলিতে বন্ধুদের সাথে একটা মেসে থাকে । একদিন সকালে ঘর থেকে বের হবে সে পকেটে ২০-২৫ টাকা আছে । ব্যাংক এ যাবে-এটিএম কার্ড নষ্ট সেটা তুলতে হবে । ব্যাংক এ গিয়ে কাডই পায়না কারন তার ব্রাঞ্চ থেকে নাকি কার্ড আসেনি । অপেক্ষা করতে বলা হয় তাকে । সে তার মাকে ফোন দেয় তার ব্রাঞ্চে গিয়ে জানতে পাঠান হয়েছে কিনা । এক ফাকে সে ব্যাংকের সামনে দারিয়ে দুটো সিগারেট খায় । একটু পর মা ফোন করে বলে কার্ড পাঠানো হয়েছে । সে ব্যাংকের ভিতর থেকে কার্ড রিসিভ করে কিন্তু কার্ডের পিন পায় না । আবার মাকে ফোন মা বলে একটু অপেক্ষা করতে । সে আবার সিগারেট খেতে বের হয় । এর ভিতর একটা সিএনজি এসে থামে ব্যাংকের সামনে বলে তার কাছে বিদেশি টাকা আছে কোথায় ভাংগাবে । ছেলেটা বলে মানি একচেইঞ্জে যেতে এর ভিতর আরো দুই তিনটা লোক আসে তারা টাকা গুলো কিনতে চায় এ নিয়ে অনেক কথা হয় কিন্তু চালক বিক্রি করতে চায়না শেষে ছেলেটিকে বলে সে কিনবে কিনা ছেলেটা বলে ছেলেটা বলে তার কাছে একটা দামি মোবাইল ছাড়া কিছুই নাই সিএনজি চালক রাজি হয়ে যায় টাকা দেয়ার জন্য । ছেলেটা একটু ভাবে হঠাত সিএনজি চালক আরো টাকা বের করে বলে সব আপনার সেটটা দিলে ছেলেটা সেট দিয়ে টাকা নেয় । সে মানি একচেইঞ্জে যায় কিন্তু তারা বলে তাকা গুলো অচল ছেলেটা বিশ্বাস করেনা । একটা সিএনজি নিয়ে অন্য মানি একচেঞ্জে যায় কিন্তু উত্তর একই অচল । পকেটে টাকা নেই কিন্তু সিএনজি ভাড়া দিতে হবে । সে তার মামাতো ভাইয়ের বাসায় যায় সিএনজি ভাড়া দেয় ভাবির কাছে টাকা ধার করে । বলে মোবাইল পকেটমার নিয়ে গেছে । মাকে ফোন দেয় একই কথা বলে । শেষে সে ঘরে ফিরে আসে নির্বাক হয়ে এসে দেখে ঘরে তালা বন্ধুরা এখন ফেরেনি । আবার অপেক্ষা করে বন্ধুদের ফিরে আসার অন্ধকারে মুখ লিকিয়ে ।।
লোভে পাপ পাপে মৃত্যু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



