একটা ছেলে ইউনিভার্সিটিতে পরে স্বভাবে অনেক সাধারন । ইউনিভার্সিটি পিকনিকে যাওয়ার সময় ইউনিভার্সিটিরই একটা মেয়েকে অনেক ভাললাগে তার কিন্তু বলা হয়না কিছুই । দিন যায় সামনা সামনি দেখা হয় কিন্তু নির্বাক চেয়ে থাকা আর ভিতরে ভিতরে ভালবাসার ভিক্ষা করা । মেয়েটাও তাকায় তার দিকে কিন্তু কোন কথা নেই শুধু নিশ্চুপ চেয়ে থাকা । হঠাত ছেলেটা সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে মেয়েটার আইডি খুঁজে পায় । মেয়েটাকে সে এ্যাড রিকোয়েস্ট করেনা শুধু তার প্রোফাইল পিকচারের সাজটাকে কবিতার ভাষায় লিখে ম্যাসেজ করে প্রতিদিন শুধু প্রোফাইল পিকচার দেখে চেইঞ্জ হলে নতুন কবিতা লেখে । কিন্তু অপর প্রান্ত নিশ্চুপ কোন উওর নেই । তবুও ছেলেটা নিলজ্জের মতো কবিতা লিখে যায় আর মনে মনে বলে নাইবা পেলাম উওর তাও মনটাকেতো বলতে পারি ও জানে আমি ওকে ভালবাসি । এই ম্যাসেজ দেয়ার পরও মেয়েটার সাথে তার দেখা হয় কিন্তু আগের মতই কথাহীন সময়ের বয়ে চলা । দিন পেরতে থাকে কিন্তু উওর নেই । অপর প্রান্ত নির্বাক । হঠাত ম্যাসেজ বন্ধ ছেলেটারও দেখা নেই অনেক দিন । মেয়েটা খোঁজে কি হোল ছেলেটার । দুদিন পর খোঁজ পায় ছেলেটা ক্যান্সারে মারা গেছে । আর মেয়েটার জন্য একটা ডায়রী রেখে গেছে বন্ধুর কাছে । বলে গেছে মেয়েটা যদি নিজ থেকে তার খোঁজ করে বন্ধুটি যেন তার আমানত তাকে বুঝিয়ে দেয় । মেয়েটা নিথর দাঁড়িয়ে রয় আর চোখ থেকে জল পরে । সে ডায়রিটা খোলে তাতে লেখা আছে এতোদিন যা যা তাকে দিয়েছে ছেলেটা তার কথা । শেষে লেখা ছিল আমি ভেবেছিলাম হয়তো মরার আগে তুমি আসবে একটা গালি দিলেও আমাকে দিবে বলবে আমি এতো নিলজ্জ কেন । কেন তোমাকে জ্বালাচ্ছি । কিন্তু তুমি এলেনা কষ্ট পাইনি একটুকুও তবে তোমার হাসি মাখা মুখ দেছে মরতে পারলে ভাল লাগতো । আমি চলে যাচ্ছি তুমি ভাল থেক সুখে থেক মনে রেখ যদি মেলে আমার শেষ দেয়া তোমার প্রতি আমার ভালবাসা । বিদায় বন্ধু বিদায় ।
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।