বাইরে কি চমৎকার বৃষ্টি এক মুহূর্তের জন্য কল্পনার জগতে হারিয়ে গেলাম...
আমি দেখলাম আমার পাশে ভয়ংকর সুন্দর সেই রুপবতী মেয়েটি দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে মুগ্ধতা কিন্তু কন্ঠে এক ধরনের হতাশা। এই চমৎকার বৃষ্টিতে ভিজতে না পারার হতাশা। আমি তাকে আমার পাশে টেনে কাধে হাত রেখে বললাম, ভিজতে কি চাও?
মুহূর্তেই মেয়েটির শুভ্রতায় ভরা মুখে এক চমৎকার হাসির আভা ফুটে উঠল। আমি সেই হাসিটি বিলিন হবার কারন হতে চাই না। তার হাতটা টেনে নিতে নিতে বললাম, চল... তবে তাই হোক।
রুপবতী মেয়েটি বৃষ্টিতে ভিজছে আমি মুগ্ধ নয়নে তাকে দেখছি।
একটা সময় সে হয়ত বুঝতে পারল সে একাই ভিজছে অথচ আমি তার পাশে নেই। মেয়েটি আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে বলল, এই তুমি আসছো না কেন? এসো...
এসো বলেই মেয়েটি হাত টানতে টানতে ছেলেটিকে নিয়ে বৃষ্টিতে লাফাতে থাকে।
ছেলেটি মুগ্ধ নয়নে মেয়েটির বৃষ্টিতে ভেজার দিকে তাকিয়ে থাকে। ছেলেটি যখন মেয়েটির আনন্দ ধ্বনি শুনতে পায় তখন মনে হয় তার মধ্যে কিছু একটা ঘটে যায়। এই মুহূর্তে তার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সে তা উপেক্ষা করে কৃতজ্ঞতার ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে।
পরিশিষ্টঃ
ভালোবাসা নামক এক অনুভূতি বৃষ্টি হয়ে তাদের জীবনে ঝরে এসেছে এবং তাদের সেই বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। বৃষ্টি ভেজা রুপবতী মেয়েটি কাপতে কাপতে ছেলেটির দিকে দুই হাত বাড়িয়ে বলল, আমাকে একটু ধরবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





