somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সান্তুইয়া
জীবনের অপর নাম হলো প্রতিদিন ভালো থাকা, জীবনের অর্থ হলো, ভালো কিছু লেখা লিখে যাওয়া, জীবন মানে যন্ত্রনা নয়, জীবন মানে মানুষকে ভালবাসা,জীবন মানে অনেকদিন সুস্হ শরীর নিয়ে বেচেঁ থাকা আর সবশেষে জীবন মানে হলো সামু ব্লগের একজন বিশেষ ব্লগার হয়ে বেচেঁ থাকা। আমার ব্ল

সরকারের সব এমপি মন্ত্রীরা নিজেদের দোষ ঢাকতে বিএনপিকে দোষারোপ করে কেনো?

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের সব এমপি মন্ত্রীরা নিজেদের দোষ ঢাকতে বিএনপিকে দোষারোপ করে কেনো?



বসে বসে টিভি রিমোটে টেপা টিপি করছি, এমন কোনো চ্যানেল পাচ্ছি না যেখানে নিরপেক্ষ কোনো ইনফরমেশন পাওয়া যাবে। বাংলাদেশে এখন হত্যার কালচার শুরু হয়েছে, কাউকে বাগে আনতে পারছি না, তাকে খুন করো, ধর্ষণ করেছি ধষিতা চিনে ফেলেছে, এখন উপায়, মান-সন্মান বাচাঁনোর জন্য হত্যা করে লাশ গুম করে ফেললাম, কিছু টাকা পয়সা ছিটালাম, কিছুদিন মিছিল মিটিং, তদন্ত কমিটি এইসব হবে, সরকারের এমপি মন্ত্রীরা বলবেন, এইগুলো বিছিন্ন ঘটনা, বা মেয়েটা ভালো ছিলো না। যদি বেশী কিছু বলতে না পারে তখন বলবে "যারা পেট্রল-বোমা মেরে মানুষ খুন করেছিলো, এইসব তাদেরই কাজ। সরকারী লোকগুলো কাকে ইংগিত করছে তা না বোঝার কোনো কারণ নেই, অতঃপর ব্লগার হত্যা, প্রকাশক হত্যা হলো, মোট কথা মুক্তমনাদের লিষ্ট করে একে একে তাদের হত্যা করা হচ্ছিলো, ক্ষমতায় যারা ছিলো তারা বললেন, এগুলো বিএনপির কাজ, সরকারের উন্নতিতে ঈশ্বাকাতর হয়ে তারা দেশে একের পর এক খুন করে যাচ্ছে, আর নাম দিচ্ছে সরকারের।

এরপর আর কি বলতে পারি, ধর্ষনের ঘটনা নিয়মিত হয়ে গেলো, তনু হত্যাকে নিয়ে পানি অনেক ঘোলা করা হলো, লাশ দুইবার কবর থেকে তুলে আনা হলো, তনুর বাবা/মাকে ও শাসকরা ছেড়ে দিলো না, তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা শুরু করলো, তারপর মিডিয়াকে জানালো, তনুকে ধর্ষন করা হয়নি......তারপর আরও জল গড়ালো, কিন্তু কিছুর কিছুই হয় না। রেজা স্যার খুন হলেন, বিদেশীরা খুন হচ্ছেন, এভাবে একের পর এক খুন যখন হচ্ছেন তখন আমরা মিডিয়াতে জানলাম, এই সব কাজ গুলো সরকারের উন্নয়নের ভাবমূর্তি নষ্ট করার জন্য একের পর এক বিদেশী খুন করা হচ্ছে।

এবার নিজের কথা বলি, আওয়ামী সরকার বর্তমানে ক্ষমতায়, পুলিশ থেকে শুরু করে সকল বিভাগ তাদের কথা শুনে, এইসব হত্যাকান্ডগুলোর হোতা যারা তাদের বের করতে সরকারের এত কষ্ট হওয়ার কথা না। সরকার বিদেশ থেকে এফবিআই পূর্যন্ত নিয়োগ দিয়েছিলো কিন্তু কাজের কাজ কিছু হয় নি, আসলে সব দোষ বিএনপির, কারণ এরা চাই না বর্তমান সরকারের উন্নতি, বর্তমানে সরকার যেভাবে উন্নতি করছে তাতে জনগণ আগামী বিশ বছর এই সরকারকেই ক্ষমতায় দেখতে চাইবে, তাই বিএনপি জামায়াতের দুষ্টচক্র মিলে এই সব হত্যাকান্ড গুলো ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।

আসল কথা হলো এই যে, সরকার নিজেই ব্যর্থ বলেই বার বার বিএনপি/জামায়াতকে টেনে এনে তাদের উপর দায় চাপিয়ে আমাদের মতো বেকুব জনগণকে আইওয়াশ দিয়ে যাচ্ছি, আর আমরা তা গিলে যাচ্ছি, কিন্তু এইভাবে কতদিন?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×