এ রায়ে নাকি জনগণের প্রত্যাশা পূরণ হয়নি! এই জনগন কারা? এই জনগন কী এতই বোকা?
৭১' এ কলকাতায় ঘাপটি মেরে থাকা আওয়ামী নেতা ও তাদের সহযোগীরা জনগনের প্রত্যাশার কতটুকু জানে?
সবাই জানে কয়লা ধুইলে ময়লা যায় না। কাদের মোল্লা, সাইদী যদি ৭১' এ কলঙ্কজনক কাজে অভ্যস্ত হতো, তাইলে তার চিহ্ন এখনো থাকতো। কিন্তু তাদের বিরুদ্ধে দীর্ঘ ৪০ বসরের ইতিহাসে (৭১' এর পর) কোন অপরাধের রেকর্ড নাই। বরং হাদিসে আছে, যাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেতে দেখ, তার ঈমানদারী সম্পর্কে সাক্ষ্য দিতে পারো।
শিক্ষা সিলেবাসে সাম্প্রদায়িক মূল্যবোধ নষ্ট করতে, ধর্মীয় নৈতিকতা প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী বুদ্ধিজীবিরা যে ষড়যন্ত্র করছে- যার বড় উদাহরন লালসালু আর পদ্মা নদীর মাঝির অন্তর্ভুক্তি- তাতে অনেক তরুন বিভ্রান্ত হয়েছে। আর এই তরুনরা বায়োস্কোপের মত গিলে খাচ্ছে জামায়াতের মত গনতান্ত্রিক শক্তিকে নির্মূলের ফর্মুলা।
জনগন একবারও ভেবে দেখবেনা, কী হতে পারে যদি জামাত-বিএনপি রাজনীতি না করে? তাহলে কী দেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধির পথে এগিয়ে যাবে নাকি আওয়ামী লীগ নিজেদের মধ্যে আরো কোন্দলে লিপ্ত হবে। সাম্প্রতিক ঘটনা গুলি দেখুন আর ভাবুন- তারা নিজেদের মধ্যে কতগুলো কন্দোল করেছে, নিজেদের হানাহানিতে তাদের কত নেতা কর্মীর মৃত্যু হয়েছে, কতগুলো ভার্সিটি বন্ধ হয়েছে, কতগুলো ভিসির বিরুদ্ধে তাদের শিক্ষকরাই আন্দোলন করেছে, শিক্ষাঙ্গনে নারী নির্যাতনের মত ঘটনাগুলোর সাথেও কোন দলের নাম আসে.........
আর এই রেকর্ডগুলি নিয়ে একবার আসেন পিছনে তাকাই- দেখতে চেষ্টা করি তারা ৭১’এ কি করেছিল যারা আজ এই অনাচারে লিপ্ত। অবশ্যই সেদিন কিছু আওয়ামীলীগার সাধারন মানুষের সাথে যুদ্ধ করেছে; যেমন কাদের সিদ্দিকী ও আরো অনেকে- যারা কেউই আর আওমী্লীগে নাই- কেউ নিজের মত আছেন বা বিএনপিতে যোগ দিয়েছেন। আর জহির রায়হানরা গুম হয়েছেন।
যাইহোক যে তরুনদের মাথা দীর্ঘ ১২ বছরের পরিকল্পিত শিক্ষা-সিলাবাস দ্বারা ধোয়া-কাচা করা হয়েছে, এই লেখা তাদের বোধশক্তিকে আরো হিংসাত্মকই করবে। তারাতো শিখেছে ধর্ম মানেই সঙ্কীর্ণতা আর সংস্কৃতি নাকি জাগরনের একমাত্র সূর্য। আর এই সংস্কৃতি আর জাগরন বুঝতে হলে আপনাকে হতে হবে ধর্ম-নিরপেক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



