আল্লাহ সহায়
19/10/03, সকাল- 09টা 30মি.
প্রিয় স্বপ্নবালক,
পত্রের প্রথমে তোমাকে জানাই আমার লাল গোলাপের শুভেচ্ছা এবং সেই সঙ্গে ভালবাসার অভিনন্দন। আশা রাখি আল্লাহর কৃপায় ভাল আছো। আমি তোমার ভালবাসা পেয়ে ভাল আছি।
পর সমাচার হল- অতীতে ভালবাসা নিয়ে হাসি-ঠাট্টা, অবজ্ঞা করতাম এবং ভাবতাম ভালবাসায় নিযুক্ত থাকে খারাপ ছেলেমেয়েরা। কিন্তু তোমার ভালবাসার আবেশ পেয়ে সত্যিই বুঝতে পারলাম ভালবাসা কত পবিত্র। কিন্তু আমার খুব ভয় হয়, যদি তোমাকে না পাই! স্বপ্নবালক, একটা কথা হল- বিশ্বাস হল ভালবাসার প্রাণ স্বরুপ।
সামনে পরীক্ষা, আর তাই তোমাকে Disturb করতে চাই না। স্বাস্থের প্রতি খেয়াল রেখে পড়াশুনা করবে এবং একটা Request হল মোনাজাতের সময়ে আমার জন্য দোয়া করবে। তহলে আমি খুব খুশি হব। এবার তহলে ৮০. Ok
Good bye
ইতি
তোমার আপনজন
বি: দ্র: আমি চিঠি লেখায় অভ্যস্ত নই। যদি কোন কিছু ভুল হয় তাহলে ক্ষমাপ্রাথী। হাতের লেখা ভাল না তাতো দেখতেই পাচ্ছ। পারলে চিঠির উত্তর দিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


