somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবেলের মিনার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবেলের সেই মিনারের কথা মনে আসে— বুক অব জেনেসিস বা আদি হিব্রু বাইবেলে যার উল্লেখ আছে, একাদশ অধ্যায়ের শুরুর অংশে। সমগ্র পৃথিবী জুড়ে এককালে একটা জাতিই বিচরণশীল ছিল। তাদের সকলের ভাষাও ছিল এক। পূর্বদিক বরাবর যাত্রা শুরু করে একসময় সিনার নামক এক স্থানে এসে পৌছালো তারা এবং সিনারের সমতল ভূমিতে বসবাস শুরু করল । একসময় তারা মাটি দিয়ে ইট বানানোর সীদ্ধান্ত নেয়, যাতে করে পাথরের বদলে ইট দিয়ে দালান নির্মাণ করতে পারে। তারপর সেই ইট দিয়ে তারা এক মিনার নির্মাণের সীদ্ধান্ত নেয়, সুউচ্চ সেই মিনার উঠে যাবে স্বর্গ অবধি, যাতে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে না পড়ে, কোনওদিন বিক্ষিপ্ত না হয়ে তারা এর চূড়ায় বসবাস করতে পারে চিরকাল। ঈশ্বর যখন নেমে এলেন সেই শহরে এবং শহর ও এর মিনার দর্শন করলেন, তিনি ভাবলেন , এখন মানুষ একতাবদ্ধ, আর তাদের মধ্যে একটি ভাষাই বিরাজমান, আর এর ফলাফল এই, এ অবস্থায় তারা যা ইচ্ছা করবে তাই করতে পারবে, তাদের দমানো সম্ভব নয়। সুতরাং ঈশ্বর প্রথম মানুষের মধ্যে একাধিক ভাষার উদ্ভব ঘটালেন, যাতে করে তারা একে অপরকে বুঝতে না পারে এবং বিভক্ত হয়ে পড়ে, তাই ঘটল, আর তারপর সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল তারা, এবং অনির্মিত অবস্থায় ফেলে রেখে গেল বাবেলের সেই মিনার।



গল্পটার একটা সংস্করণ আমরা কোরআনেও পাই (সুরা আল মুমিন, আয়াত ৩৬, ৩৭), যদিও একটু ভিন্নরকম, ফেরাউন নির্দেশ দিলেন হামানকে এক সুউচ্চ প্রাসাদ নির্মাণের, যাতে করে আকাশের পথে উঠে যেতে পারে সে আর চাক্ষুষ করতে পারে মুসার ঈশ্বরকে। যদিও সে প্রাসাদ নির্মিত হয়েছিল কিনা তা উল্লেখ করা নেই কোরআনে।

এ নিয়ে জি. কে. চেস্টারটনের একটা গল্প আছে, (The man who knew too much বইয়ে, endless well নামে সম্ভবত), এখানে ভিন্ন আরেকটা সংস্করণ পাই আমরা, সুলতান আলাদিন—প্রদীপের গল্পের সেই আলাদিন নয় অবশ্যই, তবে তারও কাজ করে দেবার জন্যে জিন বা জিন জাতীয় কিছু প্রাণী ছিল। সুলতান আলাদিন যখন নির্দেশ করলেন একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণের যেটা উঠে যাবে তারকামণ্ডলী পার হয়ে স্বর্গের দিকে এমনকি পার হয়ে যাবে স্বর্গের সীমানাও, তখন ক্ষুব্ধ হলেন ঈশ্বর আর পৃথিবীতে প্রেরণ করলেন বজ্র, যেই বজ্র আঘাত করল সেই প্রাসাদে আর তা ভেঙে গুড়িয়ে দিল। সেখানে সৃষ্টি হল গর্ত, সেই গর্ত নেমে গেল নীচ থেকে আরও নীচে, তৈরি করল তলহীন এক কুয়ো, যেই কুয়োয় অনন্ত কাল ধরে পতিত হতে থাকল সুলতানের পাপিষ্ঠ আত্মা।

চেস্টারটনের এই গল্পের উৎস কোথায় জানি না, এ গল্পটাও বেশ চমৎকার। তবে মানুষের বিচিত্র ভাষা ও জাতিতে বিভক্ত হয়ে পড়ার বাইবেলের এই গল্পটাই মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয়।


ছবি : The Tower of Babel by Pieter Bruegel the Elder, 1563
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×