somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসহাবে কাহফ ও পুনর্জাগরণ বিষয়ক মিথগুলি (কুরআনিক ভার্শন)

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোরআনে একটি ঘটনা বর্ণিত আছে ( সূরা আল বাক্বারাহ্, আয়াত ২৫৯)। যেখানে একটি লোকের কথা বলা হয়, যে একটা বিধ্বস্ত জনপদের মাঝ দিয়ে যাবার সময় বলে উঠেছিল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ এদেরকে পুনরুজ্জীবিত করবেন? তখন আল্লাহ তাকে একশ বছর মৃত অবস্থায় রাখলো, এবং পুনরায় জীবনদান করল। তখন তাকে প্রশ্ন করা হল, কতদিন তুমি সুপ্ত অবস্থায় ছিলে? উত্তরে সে বলল, এক দিন অথবা তারও কিছু কম সময়। তখন তাকে জানানো হল, একদিন নয় বরং একশ বছর মৃত ছিল সে।

একইরকম আরেকটি ঘটনা আছে সুরা আল কাহফে, আসহাবে কাহফ, অর্থাৎ গুহাবাসীদের সম্পর্কে। স্বজাতি থেকে পৃথক হয়ে কয়েকজন যুবক যখন আল্লাহর উপাসনা শুরু করে, তখন তাদের উপর নির্দেশ আসে স্বজাতিকে ত্যাগ করে গুহায় আশ্রয় গ্রহণের। তারা তাই করে, সাথে ছিল একটি কুকুর। গুহায় তিনশ বছর ( এবং তারা তাদের গুহায় তিনশ বছর এবং অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত করেছে - আল কাহফ, আয়ত ২৫) নিদ্রিত অবস্থায় কাটানোর পর, যখন পুনরায় জাগ্রত হল তারা, এবং নিজেদের মনে প্রশ্ন আসল, কতোদিন ঘুমিয়ে ছিলো? কেউ কেউ উত্তর দিল একদিন অথবা তারও কিছু কম সময়। পরবর্তীতে খাবার কেনার জন্যে তাদের মধ্যে থেকে কোনও একজন লোকালয়ে যায় এবং জানতে পারে তাদের কাছে থাকা মুদ্রাগুলি আসলে তিনশ বছরের পুরনো।

মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করার আরেকটি ঘটনা বর্ণিত আছে সুরা আল বাক্বারাহ্ এর ২৬০ নম্বর আয়াতে। ইব্রাহিম যখন মৃতকে কিরূপে জীবিত করা হবে আল্লাহকে তা প্রদর্শন করতে বলল, আল্লহ তখন তাকে চারটি পাখি ধরে নিয়ে সেগুলোকে পোষ মানাবার নির্দেশ দিল। তারপর সেগুলোর দেহের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসতে বলা হল, বলা হল, এরপর পাখিগুলিকে যখন ডাকা হবে দৌড়ে আসবে তারা।

সূরা বাক্বারায় আরেকটি ঘটনার উল্লেখ আছে, ৬৭ থেকে ৭৪ নম্বর আয়াতের মধ্যে। পুরো ঘটনা উদ্ধার করতে কোরআনের বাইরে যেতে হল, ঘটনাটা মোটামুটি এরকম, বনি ইসরাইল এর এক ধনী বৃদ্ধের কয়েজন ভ্রাতুষ্পুত্র ছিল যারা কিনা বৃদ্ধের অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। তাদের মধ্যে একজন কোনও একদিন রাতে বৃদ্ধকে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে আসে। পরদিন সকালে, যখন বৃদ্ধের নিহত হওয়ার ব্যাপারটা জানাজানি হয় ভাইদের একজন আরেকজনকে এ নিয়ে দোষারোপ করতে থাকে। এবং তখন তাদেরকে উপদেশ দেয়া হয়, আল্লাহর নবী মুসার নিকটে গিয়ে ব্যাপারটার মিমাংসা করবার জন্যে। তারা তাই করে। এবং মুসা তাদের একটা গরু জবাই করতে বলে। ব্যাপারটাকে মশকরা ভেবে এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত মুসার কথামত তারা গরু জবাই করে, কিন্তু কেমন গরু জবাই করতে হবে তা নিয়ে সংশয় দেখা দেয় এবং মুসাকে তারা বারবার প্রশ্ন করতে থাকে, এবং প্রতিবারই মুসা তাদেরকে গরুটির একটি করে বৈশিষ্ট্য বলে দেয়। অবশেষে গরুর সম্পূর্ণ বিবরণ যখন তারা পায় সে অনুযায়ী গরু জোগাড় করে আনে। বলা হয়ে থাকে মুসার শর্ত অনুযায়ী গরু খুঁজে পাওয়া সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত পাওয়া গেল, কিন্তু গরুর যে মালিক সে গরু দিতে রাজি হল না, প্রথমে গরুর ওজনের সমান সোনা দেবার প্রস্তাব করল তারা, তাতেও রাজি না হলে গরুর ওজনের দশগুণ সোনা প্রদানের প্রস্তাব করলে রাজি হয়। গরু জবাই করা হল। এবং তখন মুসা জবাই করা গরুর একটা অংশ দিয়ে মৃত ব্যাক্তির গায়ে আঘাত করল আর মৃত ব্যাক্তিটি জীবিত হয়ে উঠল। তখন মুসা তাকে প্রশ্ন করল, তার হত্যাকারী সম্পর্কে এবং লোকটি তার উত্তর প্রদান করে আবারও মৃত অবস্থায় ফিরে গেল।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×