সম্প্রতি বাংলাদেশী টিভি চ্যানেলে একটি কোম্পানির সিমেন্টের বিজ্ঞাপনে পিতা ও পুত্রের কথোপকথনগুলো শুনেছেন?? আপনাদের কি মনে হয়েছে - পিতা-পুত্রের কথোপকথনগুলো আরও মার্জিত ভাষায় নির্মিত হওয়া উচিত ছিল? আমার ছেলের বয়স ২ বছর, সে এই বিজ্ঞাপনের শেষ কথাটা প্রায়ই আমার সাথে বলে ...(কথা বুঝে না?)।
বিজ্ঞাপনের ভাষাটা প্রায় এরকমঃ
(পিতা ঃ তোমাকে বলেছি যে দেয়ালে গাড়ী চালাবে না? গাড়ী চালালে দেয়াল নস্ট হয়।
পুত্র ঃ এ্যাঁ !!!!!!!!!!!......যেমন দেয়াল ! এই ছোট্ট গাড়ীতেই !...তুমি তো পঁচা সিমেন্ট দিয়ে বাড়ী বানিয়েছে! আর আমাকে বলছ? আমাকে?
ফিরোজ আংকেল না বলেছিল ..বসুন্ধরা সিমেন্ট দিয়ে বাড়ী বানাতে?? ফিরোজ আংকেলের বাড়ীটা কত সুন্দর! আর দেখ দেখ...আমাদের টা...* ছেলে বিদ্রুপ হাসি হেসে বাবাকে বলে ...কথা বুঝে না)
আমার দেখা আরেকটা বাজে বিজ্ঞাপণ হচ্ছে ঐ যে বল মেরে কাঁচ ভেঙ্গে দেয়ার পর দাদার বয়সি এক ব্যক্তির সাথে একটি শিশুর ঔদ্ধ্যতপূর্ণ আচরণ। "আঙ্কেল দু'হাতেই মারুন, কারণ পরের বলটাও ছক্কা হবে।"
আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিজ্ঞাপন বিশেষতঃ শিশুদের মডেল করে যে সকল বিজ্ঞাপন তৈরী হয় তার জন্যও একটি সঠিক সেন্সর বোর্ড থাকা প্রয়োজন। যেন শিশুরাঐ সকল বিজ্ঞাপন দেখে মিথ্যা আচরণ কিংবা অতি মাত্রায় বিশ্বস্ত/সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্ঠা করে। শিশুরা এ সকল বিজ্ঞাপনের ভাষা, আচার-আচরণ খুব সহজেই অনুকরণ করে। ফলে শিশুটির ব্যক্তিগত আচরণেও এর যথেষ্ঠ প্রভাব পড়ে (যা পিতামাতা হিসেবে মেনে নেয়া য়ায় না)।
শুধু সংক্ষেপে একটি বিজ্ঞাপনের কথা তুলে ধরলাম..এরকম আরো অনেক বিজ্ঞাপনের কথা বলা যায় (হরলিক্স, জুস, চকলেট..ইত্যাদি যাতে অতিরিক্ত মিথ্যা তথ্য দিয়ে পরিবেশন করা হয়ে থাকে।
প্রতিদিনকার কেমিক্যাল নির্ভর খাদ্য পন্যের সাথে যদি বাচ্চাদেরকে আমরা নৈতিকতাও শিখাতে না পারি ..তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে ওদের কাছ থেকে আমরা কি সুফল আশা করতে পারি?
*আমি ব্যক্তিগতভাবে এরকম বিজ্ঞাপন বাচ্চাকে দেখানো থেকে বিরত রাখি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



