somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম এবং বিজ্ঞান নিয়ে কপচানি ব্লগারদের বিরক্ত করছে

০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং করার মত সময় বের করতে পারতেছি না অথচ এইদিকে কত কিছু হইয়া যাইতেছে আমি অনুপস্থিত। বিশেষ করিয়া ধর্ম বিষয়ক কচকচি আমার অন্যতম প্রিয় বিষয় ব্লগিং করতে কিংবা গল্প মল্প করতে। সমস্যার জায়গা হইল আমার প্রিয় বিষয় মানেই অন্য সকলের নিকট প্রিয়, নিদেনপক্ষে ভাল লাগবে বলিয়া মনে করা বাতুলতা। কিন্তু প্রথম পাতা, সাম্প্রতিক মন্তব্য সব খানেই আবার নতুন করে ধর্ম, বিজ্ঞান বিতর্ক স্থান করে নিতেছে দেখে মনে হইল জিনিসটা বাড়াবাড়ি হইয়া যাইতেছে। আমি কমন সেন্সের ঠিকা করে খাই। তাই ইহার থেকে আমি বলতে পারি যে লেবু বেশি চিপ্লে উহা তিতাই হইবে। আর টক থাকিবে না। অতএব কিবোর্ডে প্রসব করার আগে একটুখানি ভাবনা/চিন্তার অনুরোধ রইল।
ভাল কথা কমন সেন্স থেকে নিশ্চিত করে কিছু জিনিস বলে ফেলা যায়। যেমন ধর্ম এবং বিজ্ঞান মানব জীবনের খুবই সর্বাধিক গুরুত্বপুর্ণ পাথেয়। আপনি কোনক্রমেই যেকোন একটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে চলতে ফিরতে পারবেন না। ধর্ম মানেই অন্ধবিশ্বাস নহে এবং বিজ্ঞান মানেই শুধু প্রমাণ নহে। বিজ্ঞানের অগ্রগতি সাধিত হইয়াছে বলিয়া ইহা বলা যায় না যে আমরা বিজ্ঞানের শেষ দেখে ফেলেছি। বিজ্ঞানের সুদীর্ঘ যাত্রায় আরো অনেক কিছু জানার বাকি আছে মানব সমাজের। হয়ত ধর্মের বিষয়াদি প্রমাণিত হইতে আরো সময় লাগবে, এই সম্ভাবনা অস্বীকার করা যায় না।

অতএব সার সংক্ষেপ হইতেছে আপনি ধর্ম নিয়ে আগ্রহী থাকলে উহা অধ্যয়ন করুন, সাথে সাধারণ বিজ্ঞানের নিয়ম/পাঠ একটু চেখে নিবেন। তাহলেই গাঁজাখুরি এবং অপ্র‍য়োজনীয় ধর্মীয় আগাছা থেকে মুক্ত থাকতে পারবেন। শুধু মনে রাখবেন, এই যুগে স্মার্ট টাউট লোক খুবই বেশি। ইন্টারনেট এর কারনে এইসকল টাউট আরো বেশি পচার করতে পারতেছে আর সরলমনা ধর্ম প্রাণ জনগোষ্টিকে ধোকা দিতেছে।
এদের থেকে সাবধান থাকবেন, এরা আউল ফাউল জিনিস সেইল করে ধর্মের বিশেষত ইসলামের সৌন্দর্য ক্ষতিগ্রস্থ করতে লেগেছে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৬
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×