নির্মমতা
২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্মমতা

ছোট্ট এই শিশুটির বিরুদ্ধে অভিযোগ—সে চুরি করেছে। কিন্তু কী চুরি করেছে সেটা বললো না। শিশুটিকে ধরেই কিল, ঘুষি আর মুহুর্মুহু লাথি দিতে থাকে এক যুবক। শত শত লোকের সামনে বুটজুতা দিয়ে তার মাথা চেপে ধরে পদদলিত করে। এরপরই আবার শিশুটির হাতে, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে বুটজুতা দিয়ে পদদলিত করতে থাকে। অসহায় শিশুটি হাতজোড় করে, পায়ে ধরে ক্ষমাভিক্ষা করেও নিস্তার পায়নি। জিন্সপ্যান্ট আর গেঞ্জিপরা এই যুবকটি যখন শিশুটির ওপর বর্বর নির্যাতন চালাতে থাকে—কেউ তার সহযোগিতায় এগিয়ে আসেনি। দু-একজন শিশুটির পক্ষে কথা বলতে চাইলে তাদেরও চোরের সহযোগী বলে তেড়ে আসে ওই যুবক। পরে শত শত লোকের সামনেই শিশুটিকে নিয়ে চলে যায়। যদি ক্ষুধার তাড়নায় শিশুটি চুরি করেও থাকে, তারপরও শত শত লোকের সামনে এভাবে তার ওপর নির্যাতন চালানো হলো, পদদলিত করে হাত-পা ভেঙে দেয়া হলো—কেউ প্রতিবাদ করল না। এটা সত্যিই দুঃখজনক। গতকাল খোদ রাজধানী ঢাকার পুরানা পল্টন চৌরাস্তার পাশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিসের সামনে ছোট্ট শিশুটির ওপর বর্বর নির্যাতনের ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন আমার দেশ-এর ফটোসাংবাদিক মীর আহাম্মদ মীরু
সূত্র:
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন