somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যৌন উত্তেজক জিনসিন বিক্রি, বিপথগামী শিক্ষার্থীরা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এম.জসিম উদ্দিন ছিদ্দিকী কক্সবাজার: ইয়াবার নেশায় বিপথগামী যুবক ও ছাত্র সমাজ। সারাদেশে ইয়াবার আগ্রাসনে দু:চিন্তায় অভিভাবক। সেই সাথে নতুন ভাবে এলো যৌন উত্তেজক জিনসিন। চকরিয়া পৌর এলাকার পানের দোকান থেকে শুরু করে সকল মুদির দোকানে খুব সহজেই পাওয়া যাচ্ছে যৌন উত্তেজক পানিয়। ফলে যুব সমাজের পাশাপাশি কোমলমতি ছাত্র-ছাত্রীরা না জেনে,না বোঝে বিপথগামী হচ্ছে। সেভেন হর্স ফিলিংস, একটিভ এনার্জি ড্রিংকস, রেড় জিনসিন প্লাস(ঢাকা ফার্মা), জিনসিন (এল টি ল্যাবরেটরিজ), জাহান মোশরুম গোল্ড (জাহান ফুর্ড এন্ড প্রোডাক্ট), ঈমান জিনসিন প্লাস (ঈমান ফুড এন্ড বেভারেজ লি), জিনি ল্যাবরেটরিজ, জিনাইল হার্বাল,নোবেল ফুড এন্ড বেভারেজ লি), জিনুইন হার্বাল, ফেমাস ফার্মাসিটিক্যাল সহ প্রায় ১৬ ধরনের জিনসিন পানিয় বাজার দখল করে রেখেছে। কয়েকটি বি.এস.টি.আই এর অনুমোদন থাকলে ও বেশির ভাগ কোম্পানীর অনুমোদন ছাড়াই এসব পানিয় বাজারে বিক্রি হচ্ছে।এ পানিয়’র গুনগত মান কেমন,কোথায় উৎপাদন হয়,পান করলে শরীরের কতটুকু ক্ষতি হতে পারে,তার কিছুই বিবেচনা না করে যৌন ক্ষমতাকে বাড়ানোর জন্য প্রতিনিয়ত এ পানিয় পান করছে ছাত্র ও যুবকরা।এ সব পানিয়’র বোতলের গায়ে লেখা থাকে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য,দৈনিক ৪০-৫০ মিঃ করে দুই বার,দিনে ২-৩ চা চামচ করে তিন বার সহ নির্দেশনা থাকলেও যৌন উত্তেজনার জন্য এক বোতল এক সাথে পান করছে। আবার পানীয়’র বোতলে মেয়াদ উর্ত্তীণ তারিখ ও লেখা থাকে না। জিনসিন পাওয়ার খেয়েছে এমন বেশ কয়েকজন যুবক ও ছাত্রের সাথে কথা বলে জানা যায়, এ পানিয় খেলে যৌন উত্তেজনা বৃদ্ধি পায় কিন্তু নিয়মিত ২/৩ বোতল খেলে লিঙ্গ জড়িত অনেক সমস্যা দেখা দেয়। নাম প্রকাশ না করার শর্তে ১০ শ্রেণীর এক ছাত্র বলেন, সিনিয়র এক বন্ধুর পাল্লায় পড়ে এ পানিয় পান করি তবে কি পরিমান খেতে হবে এ ব্যাপারে কারো ধারণা নেই। আমি নিজে ও জানি না কি পরিমান খেতে হয়। ফলে শারিরিক ভাবে নানান সমস্যা দেখা দেয়। চিরিংগা পুরাতন বাস ষ্টেশন এলাকার স্থানীয় দোকানদার রিদুয়ান এর কাছ থেকে জানা যায়, প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে ছাত্র ও যুবকরা এ যৌন উত্তেজক পানিয় কিনে তার দোকান থেকে। প্রতিদিন কম হলে ও ৫০-৬০ বোতল জিনসিন বিক্রি হয়। সোসাইটি এলাকার ব্যবসায়ী জলিল সওদাগর বলেন, যুবক ও ছাত্র সমাজতো আছেই, মাঝে মধ্যেই ছাত্রীদের জিনসিন ক্রয় করতে দেখে অবাক না হয়ে পারিনা। বিক্রি করাই আমার কাজ ফলে আমার করার কিছুই থাকেনা। জিনসিন পানিয়’র খুচরা মূল্য ৫০-৬০ টাকা। লাভ পাওয়া যায় বেশী। দৈনিক ৭০-৮০ বোতল বিক্রি হয়। সরেজমিনে দেখা যায়, চকরিয়া পৌরসভার চিরিংগা পুরাতন বাস ষ্টেশন, নিউ মার্কেট, সোসাইটি, হিন্দু পাড়া, বাস টার্মিনাল, কোচ পাড়া রাস্তার মাথা, এশিয়ান হাসপাতাল মার্কেট, সবুজবাগ আবাসিক এলাকাস্থ দোকান, মগবাজার সহ প্রায় সব এলাকাতে প্রকাশ্যে এ পানিয় বিক্রি করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি,এইচ,ও ডা: আনোয়ার আহমদ জানান, তিনি এ ব্যাপারে অবগত নয়। কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার কাজল কান্তি বড়–য়ার সাথে যোগাযোগ করার জন্য বলেন। এ দিকে সচেতন সুশিল সমাজ এ সমস্ত পন্য শরীরের অনেক ধরনের ক্ষতিকর পানিয়’র ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।

সূত্রঃView this link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×