" এই তোমার আসবার সময় হলো ? মা সেই কখন থেকে বসে আছে "--- মেয়েটা এমনভাবে কথাগুলো বললো যেন অনেকদিনের চেনা । অথচ এই প্রথম দেখা ।
" দরজায় দাঁড়িয়ে থাকবে না ভেতরে আসবে ? " -- মেয়েটার কথায় সম্বিত ফিরে পেল জয় ।
গৌড়ি আন্টি , আংকেল সবাই এত আপন করে নিল যে , মনেই হয়না মাত্র ৭ দিন আগেও ওরা কেউ কাউকে চিনতো না ।
রাতে শুয়ে শুয়ে জয় ভাবছে , এই দূর দেশে ও আর একা নয় । এখানেও ওর এখন একটা পরিবার আছে। তারপরই হঠাত মনে হলো , এতক্ষণ ছিলাম , এত গল্প হলো !
মেয়েটার নামই তো জানা হলো না !!!
---------- চলবে
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৭ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




