ওর মা , মানে গৌড়ি আন্টির সাথে পরিচয়টা একটু অন্যরকম। ট্রাভেলার্স চেক ভাঙাতে ব্যাংকে গেছি। অচেনা জায়গা , অচেনা মানুষ , অসহায় মুখে দাঁড়িয়ে আছি । একটু পরেই হাসিমুখে তিনি এগিয়ে এলেন " মে আই হেল্প ইউ মাই বয় ?"
আমতা আমতা করে বলে ফেললাম '' জ্বি ? "
" ওমা তুমি বাঙালী " ------- কি আপন করা হাসি !!
আহারে তাইতো এত মায়া লাগছে ! তুমি চুপটি করে বসো , আমি দেখছি !
সেই থেকে শুরু ==== মা কে দেখিনি কখনও । গৌড়ি আন্টির মাঝেই মাকে খুঁজে পেয়েছিলাম । একা এত দূর দেশে পড়তে আসা একটি ছেলে কেমন করে একটি পরিবার পেয়ে গেল !
সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আর লেখাপড়ায় বুঁদ হয়ে থাকা আমি কখন যে মিমিকে নিয়ে ভাবতে শুরু করেছি , নিজেও জানিনা । ওর কথা , ওর গান , ওর রসিকতা -- সবকিছু আমাকে কেমন ঘোরের মধ্যে রাখে । ইউনিতে ক্লাশ শেষ করেই মিমির কলেজের সামনে চলে যাই , এক এক দিন , এক এক বাহানায় । আর বাড়িতে তো ছিল অবারিত যাতায়াত ।
ধাক্কাটা এলো , যখন ফাইনাল শেষ করে দেশে ফেরার সময় হলো । ভীষণ ছটফট করছে জয় । কত বার মনে হয়েছে বলবে , কিন্তু কি যেন একটা পেছন থেকে আঁকড়ে ধরেছে ।
" এটা কি সম্ভব ? "
" না কোন ভাবেই সম্ভব না "
এয়ারপোর্টে বিদায় নেয়ার সময় গৌড়ি আন্টি খুব কাঁদছিলেন । মিমি খুব স্বাভাবিক ছিল , কিন্তু চোখে ছিল একটা প্রশ্ন !
প্রশ্নটা পড়তে পারেনি জয়
---------- চলবে
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




