" আমাদের প্রাপ্তি " নামে আমার লেখাটা পড়লে আপনারা পূর্বের বিষয়গুলো জানতে পারবেন ।
ডাক্তার বলেছেন যে অবস্থায় ওর অসুখটা ধরা পরেছে , সেই অবস্থায় তিন বছর নিয়মিত চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার সম্ভাবনা 90% .. এ বিষয়ে নিশ্চিত হবার জন্য আমরা প্রাপ্তিকে বম্বে নিয়ে যাই যেখানে ডাক্তাররা ঠিক একই কথা বলেছেন ।
গত দেড় বছর আমরা বহু কষ্টে চিকিৎসা চালিয়েছি । প্রায় খরচ হয়েচে 4 ল টাকার মত । কথনই বড় ধরনের কোন সাহায্য পাইনি , তবে অল্প অল্প করে যা - ই পেয়েছি , তা দিয়ে ওর নিয়মিত চিকিৎসা চালাতে পেরেছি।
বর্তমানে ওরাল থেরাপি চলছে এবং মাসে একবার করে চলছে স্পাইনাল ইনজেকশন সেই সাথে অন্যান্য ঔষধ ও ইনজেকশন । প্রতি মাসে এই খরচ প্রায় 30 হাজার টাকা । আর মাঝে মাঝে কিছু বারতি কমপ্লিকেশন দেখা দেয় আর তখনই বিপদ হয় । কারন সেই সময় নির্ধারিত টাকার অনেক বেশী খরচ হয়ে যায় । আর এই প্রক্রিয়া চালাতে হবে আরো দেড় থেকে দুই বছর । অর্থাৎ আনুমানিক প্রায় 6/7 ল টাকা ।
কিন্তু বর্তমান অবস্থা হলো আগামী থেরাপি দেবার মত টাকাও আমাদের নেই , এমনকি সামনের সপ্তাহের ঔষধ কেনার মত যথেষ্ট পরিমান সঞ্চয় নেই । কারণ প্রতিটি ঔষধ এবং ইনজেকশনের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে ।
আপনারা অনেকেই প্রাপ্তির জন্য দোয়া করেছেন , সমবেদনা জানিয়েছেন । কেউ কেউ দীর্ঘমেয়াদী কিছু উপদেশ দিয়েছেন ।
আপনাদের কাছে আমাদের অনুরোধ " আমাদের এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন "
তাই দীর্ঘমেয়াদী আলোচনা গুলো একপাশে রেখে প্রাপ্তিকে খুব খুব দ্রুত সাহায্য পাঠাতে পারলে , সেইটাই হবে সবচাইতে বড় উপকার ।
আশা করি আমি সমস্যাটি বোঝাতে পেরেছি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



