somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণা থেকে সাবধান!

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরে আমার এক বন্ধু ফোন দিল। উত্তেজিত কণ্ঠে সে ফিসফিস করে যা বলল তার সার হচ্ছে, বিভিন্ন সময় জবসাইটগুলোতে সে সিভি ড্রপ করে এবং হয়তো তারই রেসপন্স হিসেবে তার মেইলে একটা অফার লেটার এসেছে; যেখানে কঙ্গো রিয়েল এস্টেট সেন্টার নামের একটি কোম্পানি তাকে তাদের পোল্যান্ড অফিসের অফিস এক্সিকিউটিভ পদে নিয়োগ দিতে চেয়েছে। বেতন ১৭ হাজার ইউএস ডলার এবং অ্যাকোমোডেশন, গাড়িসহ বেশ কিছু সুবিধাও থাকবে। চাকুরিটা পেতে হলে তাকে ২ নভেম্বরের মধ্যে রিপ্লাই মেইল পাঠাতে হবে এবং সেখানে তার মেডিকেল সার্টিফিকেট স্ক্যান করে দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট পেতে একটা নাম্বারে (018 52743896) ফোন করতে বলা হয়েছে। মেইলের শেষ দিকে কোম্পানিটি তাদের বাংলাদেশ এজেন্টের ঠিকানা দিয়েছে: Sony Traders Ltd. Ground floor, Torongo Road#17.Mozumderi House# 11. Sylhet. Bangladesh।

শুরুতেই আঁচ করতে পেরেছিলাম যে, এটা ভুয়া কিছু। কিন্তু আমার বন্ধু আমার কথা বিশ্বাস করতে নারাজ। সে বলল, মেইলটা তোমার কাছে ফরওয়ার্ড করছি, তুমি একটু দেখ। তার মেইলের জের ধরে গুগলে সার্চ দিতে শুরু করলাম। শুরুতেই ‘কঙ্গো রিয়েল এস্টেট’ নাম সার্চ দিতেই একটা ওয়েবসাইট পেলাম। সাইটটা ভুয়া কি না বুঝলাম না; তবে বুঝলাম, কোম্পানিটা কানাডাভিত্তিক এবং এর কোনো শাখা পোল্যান্ডে নেই। এরপর বাংলাদেশ এজেন্টের ঠিকানা সার্চ দিতেই পেলাম আরেকটা ওয়েবসাইট (Click This Link); যেখানে বিভিন্ন লোকজন একই ঠিকানাসম্বলিত মেইল পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের অনেকে জানিয়েছেন, এ ধরনের মেইলের সূত্র ধরে তারা নির্দিষ্ট নাম্বারটিতে ফোন দেয়ার পর তাদেরকে মেডিকেল চেক-আপ করার জন্য একটা ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা দেয়া হয় এবং সেখানে গেলে তাদের কাছ থেকে কৌশলে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করা হয়। পরবর্তীতে তারা বুঝতে পারেন যে, বিষয়টা ছিল কেবলই প্রতারণা!

এরই মধ্যে আমার বন্ধু আমাকে আবারো ফোন দেয়। আমি তাকে সব খুলে বলি। সে জানায়, একটু আগে সেও ফোন দিয়েছিল নাম্বারটাতে। অনেকক্ষণ ওয়েটিং থাকার পর কথা বলতে পেরেছে ওই চক্রের সঙ্গে। তারা তাকে ৫ হাজার টাকা নিয়ে বিজয়নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে আসতে বলেছে।

আমার বন্ধুটি ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী। সে পর্যন্ত এধরনের মেইলে ব্ল্যাকমেইলড হতে চলেছিল। মেডিকেল চেক-আপ করার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। অন্যরা যাতে করে এধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে পারে, সে জন্য আপনি আপনার বন্ধুদের সতর্ক করুন।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×