somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী পুরুষ সংসারে কার কি কর্তব্য

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরের কাজ শুধু মেয়েদের কাজ নয়, এটি পারিবারিক কাজও বটে। নারীকে রান্নায় সাহায্য, বিছানা গোছানো, তাঁর পছন্দমতো কিছু কিনতে দেওয়া, সিদ্ধান্তের মূল্যায়ন করা—এমন সচেতনতা এখন এসেছে অনেক পুরুষের মধ্যেই। তবে দেশের সামাজিক অবস্থা এ কথা বলে না। এখনো নারীরা নির্যাতিত হন। আবার তাঁরা প্রতিবাদও করেন। এসব বিষয় উঠে এসেছে নারী-পুরুষ সর্ম্পক পরিবর্তন মূল্যায়ন গবেষণায়।
১২ সেপ্টেম্বর ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) আয়োজন করেছে এ গবেষণাপত্রের প্রকাশনা অনুষ্ঠানের। এ গবেষণাকর্ম বাংলাদেশের নেত্রকোনা, রাজবাড়ী ও গাইবান্ধা—এই তিন জেলাকে কেন্দ্র করে করা হয়েছে। অনুষ্ঠানে গবেষণাপত্রের ফলাফল উপস্থাপন করেন বিডিআইয়ের প্রধান গবেষক ও গবেষণার সমন্বয়ক সিমীন মাহমুদ। গবেষণায় সহসমন্বয়ক মাহিন সুলতান ও গবেষক লোপিতা হক।
মাহিন সুলতান জানান, এ গবেষণা সম্পাদনে জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং (জিকিউএএল) ভূমিকা রেখেছে। এটি ব্র্যাকের একটি প্রকল্প। নারী-পুরুষ সম্পর্ক উন্নয়নবিষয়ক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এখানে। জিকিউএএলের সচেতনতা কার্যক্রমে কতটুকু অগ্রগতি হয়েছে, নারী-পুরুষের সম্পর্ক কতটুকু উন্নতি ঘটেছে, তা এ গবেষণায় দেখা যায়। পুরুষেরা রান্না ও ঘর গোছানোয় নারীদের সহায়তা করছেন কি না, নারীরা নিজেদের পছন্দমতো কিছু কিনতে পারছেন কি না, নারীরা তাঁর কাজের মূল্যায়ন পাচ্ছেন কি না, ছেলেশিশু ও পুরুষের মেয়েদের থেকে বেশি খাবার প্রয়োজন কি না, নারীরা গর্ভধারণের সময় চিকিৎসককে দেখানোর সুবিধা পাচ্ছেন কি না, নারীরা তাঁর স্বামী দ্বারা প্রহূত হচ্ছেন কি না, মৌখিক তালাক সঠিক কি না, কন্যাসন্তান জন্মদানে দায়ী কে—সভায় এ বিষয়গুলোর দিকে আলোকপাত করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজের শিক্ষক সানজিদা আকতার ও ডিএফআইডি বাংলাদেশের দরিদ্রতা ও জীবনচর্যাবিষয়ক উপদেষ্টা আরিফুর রহমান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গবেষণাপত্র নিয়ে আলোচনার সুযোগ ছিল।

শুধু গভেষনা করলেই হবেনা সবাই বোঝাতে হবে আসলে কার কি কর্তব্য রয়েছে এবং সে মতে কার কি করা উচিৎ। নয়তোবা নির্যাতিত রা নির্যাতিতই থাকবে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×