somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

আমি আজকাল ভালো আছি

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, কেমন আছো মেঘনীল? আচ্ছা, আমি কি তোমাকে মেঘনীল বলে ডাকতাম?
না, তবে আমার সব লেখাতেই তুমি মেঘনীল হয়ে আছো, কারন এ নামটা তোমার প্রিয় ছিলো। তোমার সব প্রিয়ই আমার কাছে প্রিয় হয়ে আছে, যেমনটা আমার থেকে দূরে সরে যাওয়া তোমার প্রিয় ছিলো। আজকাল আমিও আমার থেকে দূরে থাকি।
তাই তো একা সময় গুলোতে গান শুনি

"আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো – হয়ে আছে আমি আজকাল ভাল আছি।"

জানিস মেঘনীল, এখন না আর তোকে আগের মতো মনে পড়ে না, কত আর এভাবে বেঁচে থাকা যায়? তুই তো বড্ড আছিস আমাকে ছেড়ে, আমি কেনো পারবো না বল? সবার সাথে তো ঠিকই ঘুরিস, ছবি তুলিস, আড্ডা দিস। আর আমি?
নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে তোকে ভুলার ভান করে থাকি। আজকাল বড্ড বেশি অসামাজিক হয়ে গেছি। বন্ধু আড্ডা গান কোন কিছুতেই আর প্রাণ খুঁজে পাই না। সবার মাঝে অভিনয় করে বাঁচতে হয়, যেনো কেউ বুঝতে না পারে, তোকে ছাড়া আমি কষ্টে আছি।

জানিস, ডায়রি গুলোর পাতা ফুরিয়ে গেছে, একদিন উড়ো ডাকে করে তোর কাছে পাঠিয়ে দিবো ভাবছি, তুই পড়ে দেখিস, প্রতিটা পাতা জুড়ে লেখা শুধুই তোকে নিয়ে গল্প কবিতা। হয়তো তা প্রকাশ করলে লোকে আমাকে এযুগের অর্ফিয়াস বানিয়ে দিতো। গল্প কবিতার অর্ফিয়াস। তবে জানিসকি, আমার লেখা গুলো এখনো খুব আনাড়ি লাগে তোর লিখে দেয়া প্রথম পাতা গুলোর কাছে।

অনেকদিন ধরে তোর কথা মনে পড়ে না। একসময় মনে হতো তোকে ছাড়া বাঁচা অসম্ভব। তোকে মনে করা, সবখানে তোর শরীরের ঘ্রাণ পাওয়া আমার অভ্যাস হয়ে গিয়েছিলো। কিন্তু এখন বুঝে গেছি অভ্যাস বলে কিছু নেই। তোকে ছাড়া এখন আমি বাঁচতে শিখে গেছি।
তাই আরো একশ বছর আমি বেঁচে থাকবো বলে ঠিক করেছি। তাই এখন রোজ অনুপম দা কে শুনি।

" শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে পালটে ফেলাই বেঁচে থাকা। আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ, হোক না এ পথঘাট ফাঁকা। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো – হয়ে আছে আমি আজকাল ভাল আছি।"

সত্যি মেঘনীল, আমি আজকাল ভালোই আছি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×