
তোমায় নিয়ে কবিতা লিখতে বসি স্বর্ণ
আমি জানিনা স্বর্ণ কে!
শুধু জানি স্বর্ণ এক মোহের নাম
তাকে আমি দেখিনি, শুনিনি, জানিনি
শুধু তার মোহতে দিশেহারা হয়েছি।
স্বর্ণ কবিতা ভালোবাসে,
তার জন্য আমি লিখতে লিখতে
পুরো আকাশ ভরে ফেলি!!!
আমার লেখায় নীল আকাশে
মেঘ জমে কালো হয়ে যায়, বৃষ্টি ঝড়ে,
সে বৃষ্টিতে স্বর্ণ ভিজে ভিজে আর বাচ্চাদের মত হাসে।
তার হাসিতে আমি হারিয়ে যাই।
স্বর্ণর হাসিও আমি দেখিনি
একবার আমি তাকে বলেছি
তার হাসির সুর
পৃথিবীর সব সুরকে হার মানাবে!!!
স্বর্ণ বিশ্বাস করেনি, শব্দ করে হেসেছিল।
সে হাসির সেনেরয়েড বাতাসে ভাসে
আমি তার হাসির সুর শুনিনি
শুধু অনুভব করেছি।
স্বর্ণ আমার কাছে কবিতা শুনতে চেয়েছে
আমি তাকে শুনাতে পারিনি
সে আমাকে কখনো বলেনি
তাকে নিয়ে কবিতা লিখতে!!!
কিন্তু সে আমার হাজারটি কবিতার জন্ম দিয়েছে!!!
তবুও তাকে আমি কবিতা শুনাইনি
হয়তো একদিন শুনিয়ে দিব!!!
তার বোঁচা নাক নিয়ে আমার দীর্ঘ কবিতাটা।
সেই একদিন কবে আসবে আমি জানিনা
কবি জানে!!!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


