somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজারদর কমবে কবে?

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত তত্বাবধায়ক সরকারের আমলের একটি বিশেষ দুর্বলতা ছিল বাজারদর নিয়ন্ত্রণ করতে না পারা। সে সময় সাধারণ মানুশষের পক্ষে বাজারে প্রবেশ করা যতনা ছিল বিরক্তিকর তার চেয়ে বেশি ছিল যন্ত্রণাদায়ক। বিশেষ করে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় সেইসব মানুষের পক্ষে বাজারদরের সাথে পাল্লা দেওয়া ছিল দুঃস্বাধ্য। এমনও দেখা গেছে যে, বাজারে প্রবেশ করে টাকার সাথে পেরে উঠতে না পেরে নিম্ন আয়ের অনেক মানুষ কাঁদতে কাঁদতে বাজার থেকে বের হয়ে আসছেন। সন্তান-সন্ততির মুখে সামান্য রোজগারে কিছু তুলে দেওয়া যাবে কি না সেটি চিন্তা করে মানুষের সেই যন্ত্রণা বিবেকবান মানুষকে সে সময় বেশ নাড়া দিয়েছিল। আজকের বাজার পরিস্থিতর সাথে তত্বাবধায়ক সরকারের সেই সময়ের পরিস্থিতির তুলনাটা স্বাভাবিকভাবেই চলে আসে।
আর মাত্র কয়েকদি পর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর এই পবিত্র মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে রীতিমত ছেলেখেলা শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। সরকার এবং তার বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, আহবানকে থোড়াই কেয়ার করে দিনের পর দিন পণের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। রিকশাওয়ালা, ঠেলাচালক, মুটে, মজুরসহ নিম্ন আয়ের সাধারণ মানুষ বাজারে দ্রব্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
বাণিজ্যমন্ত্রী বারবার ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুমকি প্রদান করে বলছেন, অনৈতিকভাবে যে বা যারা বাজার পরিস্থিতিকে অস্বাভাবিক করবে সরকার তাদের বরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সরকার সেটা চায় না। আর চায়না বলেই বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের কাছে আহবান জানিয়ে বলেছেন, তারা যেন নজেরাই এই অনৈতিক পথ থেকে সরে আসেন। একই কথা বলেছেন এফবিসিসিআই এর সভাপতি আনিসুল হকও।
কিন্তু, কে শোনে কার কথা! সাধারণ মানুষ এবং তার আচার উৎসবকে পুঁজি করে অধিক মুনাফা লাভের যে লালসা বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দানা বেধেছে তা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না বলেই মনে হয়। আর এটি থেকে ব্যবসায়ীরা বের হয়ে আসতে না পারলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না, মানুষের দুর্দশাও লাঘব হবে না। এর থেকে পরিত্রাণের পথ কি এখন সেটিই দেখার বিষয়। আমরা, আমজনতা বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ চাই। যেটি নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×