আমরা মানে যশোর শহরের মানুষ খুব ভাল আছি! আমরা এত আনন্দিত যে, ঘুমানোর চিন্তা আমাদের মাথায়ই আসছে না! দিন রাত ২৪ ঘন্টা আমরা মাছ ধরছি নিজেদের বাড়ির উঠানে এমনকী ঘরের মধ্যে খাটের উপর বসে। তাও আবার বরশি নয়, হাত, গামলা, হাড়ি পেতে তুলে আনছি জ্যান্ত জ্যান্ত সব মাছ। গামছা, লুঙ্গি এমনকী মশারী পেতে ধরছি ঝাকে ঝাকে। সেই মাছ কোটা হচ্ছে ধুমছে। স্ত্রীর রান্না করা সেই জ্যান্ত মাছের ঝোল খেতে খেতে মনে পড়ে যাচ্ছে ইত্যাদি আবিষ্কৃত আকবরের গান ‘তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে’।
শুরু হয়েছিল চারদিন আগে ‘এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরষায়’ রবীন্দ্র সংগীত আওড়ানোর মধ্য দিয়ে। সুসময়ে না পাওয়া বৃষ্টি যখন শুরু হল তখন মনের আনন্দে আমাদের সকলের হৃদয় আত্মা নেচে উঠেছিল। জানালার পাশে বসে সেই গান ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে ঘরময়। দিন যত গড়িয়েছে বৃষ্টির ঝাঝও তত বেড়েছে। আর সেই সাথে বেড়েছে আমাদের আনন্দের মাত্রা। যে পরিবারে সামান্য সময় দিতে না পারার কারণে এত অনুযোগ সেই পরিবার পরিজনদের সাথে সাপলুডু খেলার খুশি ছড়িয়ে পড়েছে বাড়ির প্রতিটি কোণে। ষরিষার তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজের সাথে নাটোরের মচমচে মুড়ির স্বাধই যে আলাদা!
কথায় বলে ‘আল্লা যারে দেয় তারে ছাপ্পড় ফাইড়া দেয়’। যে বৃষ্টির জন্য এতদিন করুণ আত্মনাদ সেই বৃষ্টিরই যেন আর বিরাম নেই। একনাগাড়ে চারদিন। আমাদের আনন্দের পারদ একলাফে উঠে গেল মহা আনন্দে! কোথায় ঝালমুড়ি আর সাপলুডু, এযে মাছ ধরার মহোৎসব! আমাদের করিৎকর্মা এবং মাননীয় মেয়র মহোদয় আমাদের জন্য সকল আয়োজনই সম্পন্ন করে রেখেছিলেন। শহরের মাছখান দিয়ে যত্রতত্র গালভার্ট করে, কালভার্টেরে উপর একতলা, দ্বিতল, বহুতল ভবন তৈরি করার সুযোগ দিয়ে কালভার্টের গতিপথ বন্ধ করে তিনি মূল শহরে পানি জমিয়ে রাখার যাবতীয় ব্যবস্থাই করে রেখেছিলেন। শুধু অপেক্ষা ছিল ‘কখন বৃষ্টি নামে’। অবশেষে এলো সেই বৃষ্টি! তাও আবার টানা চারদিনের। পৌর কর্তৃপক্ষের নাগরিক সেবার এমন সুযোগ মাঠে মারা যাওয়ার আগেই বিধাতা মুখ তুলে চেলেন! বৃষ্টির পানিতে ভরে উঠলো প্রথমে আমাদের বাড়ির আশপাশের এলাকা। আমরা জানালার পাশে বসে গাইতে লাগলাম ‘এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরষায়’ আর ঝাল মুড়ি চিবোতে চিবোতে (অবশ্য যারা রোজা নেই) সাপলুডু খেলতে লাগলাম। এর পর পানিতে ভরে গেল আমাদের উঠোন। ছোট্ট বাবুরা মাছ ধরা দেখতে খুব পছন্দ করে বলে আমরা উঠোনে গামলা, হাড়ি আর মশারি-গামছা দিয়ে মাছ ধরা শুরু করলাম। মাছ পাই আর না পায় আমাদের আয়োজনের আতিষয্যে লাফিয়ে লাফিয়ে আনন্দ প্রকাশ করতে লাগল তারা।
ওমা! আমাদের জন্য আরো উপহার অপেক্ষা করছে তাতো জানতাম না। বৃষ্টির পানিতে ভরে গেল আমাদের ঘরের বারান্দা আর ঘর। এখন শুধু আমরাই নয়, বাবুরাও আমাদের সাথে মাছ ধরছে। ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে!’
শুধু আমরাই নয়, গোটা শহরের অধিকাংশ এলাকার মানুষই আমাদের মত আনন্দের এমন সুযোগ লাভ করেছেন বলে খোঁজ নিয়ে জানতে পারলাম। আর আজ সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তায় রাস্তায় চলছে মাছ ধরার মহোৎসব। আর মাঝেমধ্যে ভারি যানবাহনগুলো জলকেলিতে পথচারিদের যেভাবে স্নাত করছে তা দেখে নিজেকে ধরে রাখাই দায়! ঈদের আগে এমন একটি আনন্দ প্রদানে আল্লাহর পরে সবচেয়ে মূখ্য ভূমিকা গ্রহণ করার জন্য আমরা পৌরবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারোকবাদ। একেই বলে প্রথম শ্রেণীর পৌরসভা।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।