আমাদের দুই ব্লগার বন্ধু কাব্য আর তারেক মাহমুদ দেখলাম এরশাদকে নিয়ে বেশ মজেছেন। ভাল লাগলো এমন একটা জিনিস(!)কে আবার সামনে নিয়ে আসর জন্য। তাদের লেখা দেখে আমাদের মান্যবর এই গুনধরকে নিয়ে বেশ আগে শোনা একটা জোকস্ মনে পড়ে গেল। কারো কমন বাধলে লেখক দায়ী নয়!
উলফা এবং এরশাদ
এরশাদ ইটালিতে গেছেন ভ্রমণে। তো যে হোটেলে তিনি উঠেছেন তার রিসিপশনিস্টকে দেখে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করার বাসনা চাগান দিল। এরশাদের ইচ্ছা বলে কথা! অবশেষে এল সেই মাহেন্দ্র ক্ষণ! তাদের মিলনের পুরোটা সময় জুড়ে রিসেপশনিস্ট ললনাটি হেসে কুটি কুটি অবস্থা। এরশাদ এর কারণ জানতে চাইলে প্রতিবার উত্তরে সে বলেছে `উলফা'। কিন্তু, এরশাদ এর আগামাথা কিছু বুঝতে না পেরে যারপরনাই বিরক্ত। সাথে সাথে হোটেলের ম্যানেজার ভদ্রলোককে ডেকে `উলফা' শব্দের মানে জানতে চাইলেন তিনি।বৃটিশ নাগরিক ম্যানেজার কোন উত্তর দিতে না পেরে বললেন, স্যার! আমি আপনাকে পরে জানাব। সকালে এরশাদ গেছেন গলফ খেলতে। প্রথম শর্টটি মারার পর বল কুড়িয়ে আনার সময় বলবয় চিৎকার করে উঠলো `উলফা!'। মি. এরশাদ খুব ধন্দে পড়ে গেলেন। কিন্তু কোন কথা না বলে আরো একটা শর্ট নিলেন। এবারও বলবয় চিৎকার করে উঠল `উলফা'! নিজেকে আর ধরে রাখতে পারলেন না এরশাদ। ছেলেটাকে কষে একটা ধমক দিয়ে বললেন, এই এর মানে কি? ছেলেটা বলল, স্যার ইটালিতে `উলফা' শব্দের মানে হল `ভুল গর্তে প্রবেশ'! আপনি যে দুইবার বল মেরেছেন দুবারই বলটি যেখানে যাওয়ার কথা সেখানে না যেয়ে গেছে তার পাশের গর্তে। সাথে সাথে এরশাদের রাতের কথা মনে পড়ে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



