আগামীকালে হরতালের সমর্থনে আজ শুক্রবার বিকেলে বিএনপির বের করা মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে দলটির ১০/১৫ জন নেতাকর্মীরা আহত হয়। পুলিশ ও দলীয় কর্মীদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম অজ্ঞান হয়ে যান। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দেশব্যাপী হরতাল চলাকালে যশোর পৌরসভার মেয়রকে হত্যাচেষ্টা, বাঘারপাড়ায় বিএনপির মিছিলে হামলা এবং যশোর শহরে পুলিশ প্রহরায় সরকারি দলের সন্ত্রাসীদের মিছিল-সমাবেশের প্রতিবাদে আগামীকাল শনিবার যশোরে আধাবেলা হরতালের ডাক দেয় বিএনপি।
আগামীকালের হরতালের সমর্থনে আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে খণ্ড খণ্ড কয়েকটি মিছিল বের হয় শহরে। এরমধ্যে পৌরসভার মেয়র মারুফুল ইসলামের নেতৃত্বাধীন মিছিলটি নেতাজী সুভাষচন্দ্র সড়কে ওঠামাত্র পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির ১০/১৫ জন নেতাকর্মীরা আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশি বাধা সত্ত্বেও কয়েকটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হরতালের সপক্ষে স্লোগান দেয়।
লাঠিচার্জের সময় পুলিশ ও দলীয় কর্মীদের মাঝে পড়ে ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে যান পৌরসভার মেয়র ও নগর বিএনপি সভাপতি মারুফুল ইসলাম। নেতাকর্মীরা দ্রুত তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম তাকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসকরা জানান, মেয়র মারুফুল ইসলামের জ্ঞান ফিরেছে। তিনি আশঙ্কামুক্ত।
সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, একতরফাভাবে তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল চলাকালে যশোরে বিএনপি নেতা ও পৌরসভার মেয়র মারুফুল ইসলামকে সরকারি দলের সন্ত্রাসীদের দ্বারা হত্যাচেষ্টা, শহরে পুলিশ প্রহরায় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের সশস্ত্র মিছিল এবং বাঘারপাড়ায় বিএনপির মিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার যশোরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, সরকারি দলের একজন আকস্মিক নেতা যশোরে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করছেন। তার বাহিনী পৌরসভার মেয়রকে হত্যার চেষ্টা করেছে। বোমাবাজি, সন্ত্রাসের মাধ্যমে তারা জনজীবন অতিষ্ট করে তুলেছেন। এর প্রতিবাদে ডাকা হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাবে বলে বিএনপি নেতারা আশা করছেন।
যশোরে আগামীকাল আধাবেলা হরতাল : পুলিশি হামলায় পৌরমেয়র আহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন
নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।