যশোরে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়- ‘পুলিশ রাষ্ট্রীয় কুকুরে পরিণত হয়েছে। এরা উম্মাদ ও হিংস্র হয়ে উঠেছে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা সত্য হলে পুলিশকে ব্যারাকে শিকল দিয়ে বন্দী করার সময় এসেছে। কারণ পাগলা কুকুর যেমন নিরাপদ নয়, তেমনি পুলিশ থেকেও সাধারণ মানুষ, সাংবাদিক কেউ নিরাপদ নয়।’
যশোরের অভয়নগরে হরতাল চলাকালে ছয় টেলিভিশন সাংবাদিক পেটানোর প্রতিবাদে ও চিিহ্নত সন্ত্রাসী যুবলীগ নেতা শিমুলসহ জড়িতদের আটকের দাবিতে আজ বুধবার প্রেসকাবের সামনে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। বিশেষ করে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থা চলতে পারে না। সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কলম, ক্যামেরা ও মিডিয়া দিয়ে এর জবাব দেয়া হবে।
তারা আরো বলেন, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করা উচিত। কারণ তাদের উস্কানির কারণে পুলিশ জনগণের প্রতিপ হয়ে অবতীর্ণ হচ্ছে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারী বাহিনী প্রধান শিমুল ও তার সহযোগীদের আটক ও ঘটনাস্থলে উপস্থিত নিস্ক্রিয় পুলিশ কর্মকর্তা এএসপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু’ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসকাব যশোরের সভাপতি একরাম-উদ-দ্দৌলা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসকাবের সাবেক সভাপতি জমির আহমেদ টুন, মিজানুর রহমান তোতা, ফকির শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসকাবের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিঠু, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির, সম্পাদক গালিব হাসান পিল্টু, আমিনুর রহমান মামুন, এসএম সোহেল, এম আইয়ূব, এইচআর তুহিন, মিলন রহমান প্রমুখ। সভা সঞ্চালন করেন প্রেসকাবের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন।
অবস্থান কর্মসূচি চলাকালে যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
আলোচিত ব্লগ
বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন
নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।