শাহবাগের শিক্ষা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শাহবাগের মঞ্চ এক নতুন আন্দোলনের সূচনা করলোমাত্র। এদেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এখনো প্রস্তত এটা তার একটা ঘোষণা। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে আর মুক্তিযুদ্ধে নিয়ে ঘৃণ্য রাজনীতি চালিয়ে যাচ্ছে তাদের সকলের কাছেই এটি একটি সতর্কবার্তা। যেদেশে বাচ্চু রাজাকারের ফাসি হয় কিন্তু, কাদের মোল্লার ফাসি হয় না সেদেশের শাসকগোষ্ঠীর সাথে যুদ্ধাপধরাধীদের আতাতের বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহের জন্ম দেয়। তরুণ প্রজন্ম এটি বুঝতে পেরেই তা প্রতিহতের জন্য রাজপথে নেমে এসেছে। তারা যে শুধু তারাই নয়, সকল পেশা, শ্রেণী আর বয়সের মানুষ রাজপথে নেমে এসে তারই প্রমাণ দিলেন। আমরা ঘৃণিত রাজাকারদের সাথে নিয়ে যারা আন্দোলন করছে এবং যারা সাথে নেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে তাদের সকলকেই প্রতিহত করতে হবে। তাদের কোন গোপন ষড়যন্ত্রই সফল হতে দেয়া যাকব না। শাহবাগ থেকে যে শপথ দেশবাসী করেছে তার সফল বাস্তবায়নে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। চোখকান খোলা রাখতে হবে। রাজনৈতিক বেশ্যাদের প্রতি সজাগ সতর্ক থাকতে হবে সবসময়। যে রািজনীতিক রাজাকারের বিচার চায় না, যে সাহিত্যিক যুদ্ধাপরাধীর বিচার নিয়ে প্রহসন লেখে, যে বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রতারণা করে, যে আমলা শহীদের আত্মার ডাক শুনতে পায় না-তাদের সকলকে বয়কট করতে হবে। শাহবাগ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।