somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব্যসাচী হক এবং অ, আ, ক, খ

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. সৈয়দ হক লিখে গেছেন, ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়;’ কিন্তু নির্মম হলেও সত্য, ইতিহাসে আরও অনেক কিছুর সাথে 'একজন দলদাশ' হিসেবেও মি. হককে মূল্যায়ন করতে হবে। সামাজিক সভ্যতার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। বিশ্লেষিত হতে হবে, পছন্দের কাছে বুদ্ধি ও বিবেককে বিকিয়ে দেওয়ার চুলচেরা।



২. সৈয়দ হক তার ভাষায় মৌলবাদবিরোধী, প্রগতির পক্ষের লড়াকু সৈনিক ছিলেন। তিনি আর যাইহোক, ছাত্রলীগের কবি ছিলেন না। তার মৃত্যুর পর ছাত্রলীগ কর্মীরা বুঝে বা না বুঝে ফেসবুকে যা করেছে তা একজন সৃষ্টিশীল স্রষ্টাকে অপদস্থ ও উপহাস করার শামিল।

৩. আমি বারবার আশংকা করি, আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতায় দেশ যদি কখনো কোন চরমপন্থী বা মৌলবাদী গোষ্ঠীর হাতে চলে যায় তাহলে ভয়াবহ বিপদ নেমে আসবে। হকের মতো একজন বিদগ্ধ মানুষের মৃত্যুতে সেই চেতনাধারীদের উল্লাস আমাকে আরও উদ্বীগ্ন করে দিয়ে গেছে। বাংলার যে নিজস্ব সংস্কৃতি ও স্বভাব একটি গোষ্ঠী তা আজও বুঝতে পারছে বলে মনে হয় না। ফলে তারা সবকিছু ধর্মীয় বা নিজস্ব চিন্তার চোখে দেখছে। তাদের এই দেখার ও বোঝার প্রবণতা আত্মঘাতি, ভয়ঙ্কর ও বিপদজনক।

৪. সবকিছু ছাড়িয়ে হকের পরিচয় তিনি একজন লেখক। একজন লেখক হিসেবে তার আপাত সফলতা স্পষ্ট ও ইর্ষণীয়। একজন মানুষ হিসেবে তিনি নানাভাবে, নানাজনের কাছে চিত্রিত হতে পারেন। আমরা সেসব নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারি।
তবে তা করার পূর্ব শর্ত হচ্ছে, সবার আগে মি. হকের সৃষ্টিকে মূল্যায়ন করা। হক এই জনপদের জ্ঞানী মানুষদের অন্যতম এটা মানলেই বিতর্ক হতে পারে। নইলে তা শুরুতেই কু’তর্ক হিসেবেই আখ্যায়িত হবে। হকের বেলা রাষ্ট্রের যে ভূমিকা তার প্রতি সাধুবাদ রইল।

হককে নিয়ে সাহিত্য সমালোচকদের যতটা আগ্রহ ততটাই তাকে জানতে অনীহা ছিল সাধারণ মানুষের। তিনি আসলে শিক্ষিত মানুষের কবি ছিলেন, সাধারণ মানুষের কাছে তার লেখা সেভাবে পৌছায়নি। একজন ভালো লেখক হওয়ার জন্য জনপ্রিয়তা কোন মাপকাঠি না। আবার সাধারণ মানুষের গ্রহণ বর্জনেও একটা লেখার মান নির্ধারণ হয় না। শেষ কথা হচ্ছে, হকের অবস্থান নির্ধারণ করার জন্য ভবিষ্যততো পড়ে রইলই।

৫. ২০১০ সালে হকের সাথে প্রথম পরিচয় আমার। তবে কখনো ওইভাবে মেশার সুযোগ পাইনি। আর একজন প্রবীণ লেখকের জন্মদিনের দাওয়াত কার্ড পৌছে দিতে তার বাসায় গিয়েছিলাম। সেসময় দেখেছি দেশের নবীন-প্রবীণ লেখকেরা কতটা সম্মানের চোখে দেখেন হককে (এখানে আদর্শগত কারণও বিবেচনায় আসতে পারে) । তার সৃষ্টিকে স্বীকৃতি দেন। তাকে নিয়ে অল্প জানলেও হকের সৃষ্টিতে আমি মুগ্ধ শুরু থেকেই। তবে তার ব্যক্তিত্ত্ব আমার কাছে প্রশ্নবীদ্ধ। বুদ্ধিজীবীদরে ব্যক্তিসত্তার যে উজ্জ্বল ইতিহাস আমরা ইতিহাসে পাই তা তিনি নানা কারণে বিকিয়ে দিয়েছিলেন বলেই আমার মনে হয়।

৬. যে জনপদে জ্ঞানীদের সম্মান করা হয় না, সে জনপদে জ্ঞানীরা জন্মানো বন্ধ করে দেয়। অন্যদেশের ছোট কাহিনী দিয়ে শেষ করি। তুরস্কের বর্তমান সরকারের সাথে নোবেল বিজয়ী উপন্যাসিক ওরহান পামুকের বিরোধ তুঙ্গে। কিন্তু এই তুরস্কে যখন বিদেশিরা আসে তখন আরও অনেক কিছুর সাথে এটা পামুকের দেশ বলে বিদেশিদের পরিচয় করিয়ে দেওয়া হয়!

এখানে ব্যক্তি পামুককে ছাড়িয়ে যায়, পামুকের সৃষ্টি, স্রষ্টা পামুক। আমাদের দেশেও একদিন এই চর্চা বহুলভাবে চর্চিত হবে সেই আশা রইল।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×