somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরদোয়ান, আধুনিক তুরস্ক ও ইসলামী ঐতিহ্যের স্বপ্ন

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদ্দূর বুঝি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান তথা তার দল গণভোটে জিতে যাচ্ছেন।

সন্দেহ নেই, এই নির্বাচন নিয়ে পশ্চিমাদের অযৌক্তিক ও অনাহূত চুলকানি তার অবস্থান আরও শক্তিশালী ও সংহত করেছে। আমি পড়াশোনা জানা তুর্কিদের সাথে কথা বলে দেখেছি, কী পরিবর্তন আনা হচ্ছে জানার আগ্রহটাও নেই ওদের অনেকের। ‘এরদোয়ান পরিবর্তন চাইছে, আমরাও চাই’! আবার আরেকদল হচ্ছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কেমাল পাশার কট্টর অনুসারী। তাদের অনেকে চোখ বন্ধ করে ‘না’ ভোট দেবে। পাশার অনুসারীরা বলছে, তুরস্ক তার ধর্মনিরপেক্ষ পশ্চিমামূল্যবোধ থেকে দিনদিন দূরে চলে যাচ্ছে। এই রেফারেন্ডামে এরদোয়ান জিতে যাওয়া মানে হচ্ছে আধুনিক তুরস্কের পতন। এদের অনেকে এরদোয়ানের ‘পতনের প্রয়োজনে’ রক্তপাতকেও সমর্থন করতে চান। পাশা যেন নিজেই একটা ধর্মের নাম আজকের তুরস্কেও।


তবে বাস্তবতা হচ্ছে, পাশার দলে, মানে এরদোয়ানের বিপক্ষে লড়ার মতো কোন ক্যারিশম্যাটিক নেতা তুরস্কে নেই। অদূর ভবিষ্যতে আসবে বলেও মনে হয় না। ফলে এরদোয়ানের আদর্শ পছন্দ করেন না বা মতাদর্শে কট্টর নন এমন মানুষরা তার কাঁধেই দেশ পরিচালনার ভার দিতে চায়। যুক্তি হিসেব ওরা বলে, আমরা স্থিতিশীলতা চাই। দেশ যখন আঞ্চলিক সমস্যায় জর্জরিত তখন অভ্যন্তরীন সমস্যা সামাল দিতে না পারলে তুরস্ক ধ্বংশ হয়ে যাবে। এই যে দোদল্যমান মানুষগুলো, ওদের একজন আমার ডর্মের পাশের এক রেস্টুরেন্টের মালিক। খেতে গিয়ে তার সাথে মাঝেমধ্যে কথা বলি। তিনি চুপচাপ, রেফারেন্ডাম নিয়ে কোনরকম উৎসাহ নেই। পাশাকে ভালোবাসেন, আবার দেশকেও ভালোবাসেন। একটা নির্বিষ হাসি দিয়ে আমার কাছে জানতে চান, তুমি কি মনে কর, কিসে তুরস্কের মঙ্গল। আমিও নিরীহের মতো হাসি।


এদিকে উসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্য লালন করা এক বিশাল ধর্মীয় ভাবাপন্ন জনগোষ্ঠী এরদোয়ানের চোখ দিয়ে ‘ঐতিহ্যবাহী তুরস্কের’ পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চায়। তাদের ভাষায়, এরদোয়ান তুরস্ককে হারিয়ে যাওয়া ইসলামী ঐতিহ্যে ফিরিয়ে নেওয়ার পথের গোড়াপত্তন করছেন। তারা শুধু এরদোয়ানকে সমর্থনই করেন না, তুরস্কের অবতার মানেন! জীবন দেওয়া-নেওয়ার মালিক এক আল্লাহ বলে বিশ্বাস করেন, বলেন রেজেপ তাইয়িপ্যের জন্য মরে যাওয়া মানে ইসলামের জন্য শহীদ হওয়া!


এই গণভোট তুরস্কের অনেক কিছুই বদলে দেবে। যদি ''হ্যাঁ' পাশ করে তাহলে পাল্টে যাবে পুরো রাষ্ট্রব্যবস্থা। আর 'না' ভোট জয়ী হলে একটা বড়সর ধাক্কা খাবে এরদোয়ানের শাসন।। এখানে একদল স্বপ্ন দেখাচ্ছেন নতুন তুরস্ক গড়ার আর এক দল ডাক দিচ্ছেন আধুনিক তুরস্ককে রক্ষার।

যাইহোক, এই মুহূর্তে বলা মুশকিল, এই স্বপ্ন স্বপ্ন খেলা তুরস্ককে কোথায় নিয়ে যাবে। তবে আপাতত আমরা আজকের দিনে চোখ রাখতে পারি। যেখানে আপাতদৃষ্টিতে এরদোয়ানের পাল্লাই ভারী মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×