সরকারি নির্দেশনা অনুযায়ী এপ্রিলের মধ্যেই আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করতে হবে। যেখানে উন্নত বিশ্ব তো শুরুই করেনি , পৃথিবীর হাতে গোনা ২/৩ টা দেশে এই পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে। সেখানে আমাদের মত গরীব দেশে কি দরকার !
আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনে আমাদের দেশেও বিতর্ক চলছে । আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ।আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করলে আঙ্গুলের ছাপ বাইরে চলে যেতে পারে । বক্তিগত গোপানীয়তা এবং স্পর্শকাতর এসব তথ্যের নিরাপত্তার কারণে উন্নত রাষ্ট্র এ্ই পদ্ধতি ব্যবহার হয় না
তাই বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন কি দেশের স্বার্থে করা হচ্ছে না গুটি কয়েক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য করা হচ্ছে ! বয়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হলে , মোবাইল কোম্পানীর এই সংক্রান্ত ডিভাইস, সারভার বিভ্ন্নি সরঞ্জাম কিনতে হবে । একটি বয়োমেট্রিক্স
ডিভাই্স এর দাম প্রায় ২০০০০/৩০০০০ হাজার টাকা ,এরকম লক্ষ লক্ষ ডিভাইস দেশের বাহির থেকে আনতে হবে । এই ডিভাইস ক্রয় করতেও দূর্নীতি হইতে পারে ! এ ধরেন মোবাইল ডিভাইস প্রতুল নয় তাই যে কোন প্রতিষ্ঠান মনোপলি ব্যবসায় করতে পারে। সে কোন মন্ত্রী মিনিষ্টার বা প্রভাবশালীর প্রতিষ্ঠান হলে তো কথাই নাই। এছাড়াও এগুলো ক্রয় করতে আমাদের কোটি কোটি বৈদেশিক মুদ্রা চলে যাবে আরও কত কি ? তাই আমার মনে প্রশ্ন ,যেখানে বিশ্বের প্রায় দেশ এই পদ্ধতি চালু করে নি সেখানে কেন আমাদের মতে দেশে চালু হল.!
সুত্র: (বিবিসি)http://www.bbc.com/bengali/news/2016/02/160225_probaho_sim_biomatrx_debate
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


