somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেট কমাবেন কীভাবে?

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যায়াম, হাঁটাহাঁটি থেকে শুরু করে নানা কসরত করছেন, তবু পেটের চর্বি বা মেদ কমছে না। এ সমস্যা অনেকের। এ বিষয়ে কয়েকটি তথ্য:

* সাঁতার কাটুন, হাঁটুন। নিয়মিত শারীরিক ব্যায়ামে ধীরে ধীরে পেটের মেদ কমবে।
* বিনোদনমূলক ব্যায়াম হিসেবে নাচের অভ্যাস মন্দ নয়। ঘরের ভেতর একা একা এটা করা যায়।
* যাঁদের পেট খুব থলথলে, তাঁদের কখনোই পেটে চাপ দিয়ে ব্যায়াম করা উচিত নয়। বেশি চাপের কারণে হার্নিয়া হয়ে যেতে পারে।
* বসা, শোয়া বা যেকোনো অবস্থায়ই পেটের মাংসপেশির সংকোচন করতে পারেন। প্রতিদিন দু-তিন দফায় পাঁচবার করে এ ব্যায়াম অনুশীলন করুন।
* সাইকেল চালাতে পারেন অথবা শোয়া অবস্থায় দুই পায়ের সাহায্যে সাইকেল চালনার অঙ্গভঙ্গি করুন।
* শোয়া অবস্থা থেকে মাথা উঠিয়ে ধীরে ধীরে দুই হাতের সাহায্যে দুপায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করুন। প্রথমে পায়ের পাতা পর্যন্ত যেতে না পারলে হাঁটু ভাঁজ করা অবস্থায় শুয়ে ব্যায়ামটি শুরু করুন। ধীরে ধীরে মাথা উঠিয়ে দুই হাতের সাহায্যে দুই হাঁটু স্পর্শ করুন। ব্যায়ামটি করতে করতে আপনি শোয়া থেকে বসা অবস্থায় চলে আসবেন। অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে পা সোজা রেখে পায়ের পাতা স্পর্শ করতে চেষ্টা করুন। আবার এই ব্যায়ামে ডান হাত দিয়ে বাম পায়ের পাতা এবং বাম হাত দিয়ে ডান পায়ের পাতাও ধরতে চেষ্টা করতে পারেন।
* উপুড় হয়ে শুয়ে শরীরটাকে ধনুকের মতো বাঁকা করুন। এভাবে ১০ সেকেন্ড থাকুন। ধীরে ধীরে সোজা হোন।
* দাঁড়ানো অবস্থা থেকে ধীরে ধীরে ঝুঁকতে থাকুন। হাঁটু ভাঁজ না করে দুপায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করুন। এ ক্ষেত্রে দুই পা ফাঁকা করে ডান হাত দিয়ে বাম পায়ের পাতা এবং বাম হাত দিয়ে ডান পায়ের পাতাও ধরতে চেষ্টা করুন। প্রতিদিন দুই দফায় পাঁচবার করতে পারেন।
* শুয়ে থেকে পা দুটোকে সোজাভাবে ওপরের দিকে ওঠান। পা ওঠানোর সময় ঘাড় ওঠালে আরও ভালো। একবার বাম পা এবং একবার ডান পা উঠিয়েও ব্যায়ামটি করা যায়। প্রতিদিন দুই দফায় পাঁচবার।
* শুয়ে থাকা অবস্থায় দু-পা, দু-হাত ও মাথা ওঠান। এই ব্যায়ামের সময় হাত ও পা বেশ কাছাকাছি আনতে হবে। প্রতিদিন দুই দফায় পাঁচবার।
সুত্র: পথম আলো
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×