somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুনের(লবন) যত গুণ

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা তাঁর তিন মেয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন, ‘আমাকে তোমরা কেমন ভালোবাসো?’ ছোট মেয়ে উত্তরে বলেছিল, ‘নুনের মতো।’ রাজা গিয়েছিলেন খেপে। কিন্তু শেষমেশ বুঝতে পেরেছিলেন, নুনের কত গুণ! আজকাল স্বাস্থ্য সচেতনতার কারণে নুন বা লবণের গুণের চেয়ে ক্ষতিকর প্রভাব নিয়েই বেশি আলোচনা হয়। এই আলোচনা যে অযৌক্তিক, তা-ও নয়। তবে আজ আমরা নুনের আরও কিছু গুণের কথা জেনে নিই চলুন।

১. মশা কামড়ালে জ্বলুনি কেমন, সেটার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। কেউ কেউ তো বেশি চুলকাতে গিয়ে ক্ষতই সৃষ্টি করে ফেলেন। এ ক্ষেত্রে লবণের সঙ্গে সামান্য পরিমাণে পানি মিলিয়ে ত্বকে ঘষুন, জ্বলুনি কমে যাবে।

২. তামা বা পিতলের তৈজসপত্র ময়লা হলে দেখতে ভালো লাগে না। লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে তামা বা পিতলের জিনিসপত্র মেজে নিন, ঝাঁ চকচকে হয়ে উঠবে। লবণের সঙ্গে ভিনেগার এবং ময়দাও মিশিয়ে নিতে পারেন।

৩. কড়াই বা প্যানে কিছু ভাজার জন্য তেল ঢাললে অনেক সময় ছিটে আসে। গরম কড়াই বা প্যানে তেল ঢালার আগে একটুখানি লবণ ছিটিয়ে দিন, তেল ছিটে আসবে না।

৪. মোমবাতি জ্বললে মোম গলবে এবং মোমও গলে পড়বে। এ কারণে মোমদানি বা টেবিল নষ্ট হওয়ার ঝামেলাও থেকে যায়। মোম জ্বালানোর আগে লবণ-পানিতে মোমটা চুবিয়ে নিন। তারপর মোমটা শুকিয়ে জ্বালান। মোম আর গলে গলে পড়বে না।

৫. জুতার গন্ধ ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তাই ছোট একটা কাগজে লবণ ভরে জুতার ভেতরে রেখে দিন। অথবা লবণ ছিটিয়েও দিতে পারেন জুতার ভেতরে। গন্ধ দূর হবে।

৬. পিঁপড়ার দৌরাত্ম্য বেড়ে গেছে? ৪ চামচ পানির সঙ্গে ১ চামচ লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করুন। সেই দ্রবণ ছিটিয়ে দিন পিঁপড়ার আস্তানায় বা যেসব জায়গায় পিঁপড়ার উৎপাত বেশি। শুধু লবণ ছিটিয়ে দিলেও উপকার পাবেন।

সূত্র: ব্রাইটসাইড ডটকম(সুত্র প্রথম আলো)নুনের গুণ
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×