somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় ফাইল পাঠাতে( মেইল/শেয়ার কার) সমস্যা হলে

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্যপ্রযুক্তির এই যুগে ফাইল ভাগাভাগি (শেয়ার) খুবই পরিচিত একটি বিষয়। অনেক সময় বড় ফাইল অন্যের সঙ্গে শেয়ার করতে গিয়ে দেখলেন, ফাইলের আকার বেশি হওয়ায় সেটি পাঠানো সম্ভব হচ্ছে না। তাই বলে কি ফাইল শেয়ারিং বন্ধ হয়ে যাবে? যদিও এখন অনলাইনে ফাইল আদান-প্রদানের অনেক সেবা ব্যবহার করে বড় ফাইল অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। কিন্তু ফাইল পাঠানোর পর্যাপ্ত ব্যান্ডউইটথ না থাকলে বড় ফাইল ছোট এবং আলাদা কয়েক ভাগে ভাগ করে পর্যায়ক্রমে সেটিকে পাঠাতে পারেন।

যা করতে হবে
কোনো নির্দিষ্ট ফাইল ছোট কয়েক ভাগে ভাগ করা যায় উইনরার আর্কাইভার নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে। এটি ব্যবহার করে বড় আকারের ফাইল ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগ পর্যায়ক্রমে পাঠানো যাবে। এতে মূল ফাইলের কোনো সমস্যা হবে না। আলাদা অংশগুলোকে আবার একত্রে মূল ফাইলে নিয়ে যাওয়া যাবে।
উইনরার সফটওয়্যারটি কম্পিউটারে না থাকলে http://www.rarlab.com/download.htm ঠিকানার ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারের উপযোগী সংস্করণটি নামিয়ে নিয়ে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে যে ফাইল আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে add to archive অপশন নির্বাচন করে খুলুন। উইনরার আর্কাইভের নতুন একটি ডায়ালগ বক্স দেখাবে। এই উইন্ডোর Archive format বিভাগ থেকে RAR নির্ধারণ করুন। এর নিচের Compression method অংশের ড্রপডাউন মেনু থেকে Best অপশন নির্বাচন করুন। তার নিচের Split to volumes, size-এ আপনার ফাইলের আকার অনুযায়ী সেটি যত ভাগে ভাগ করতে চান, তা উল্লেখ করে দিন।
ফাইলের আকার যদি ৫০ মেগাবাইট হয়, তাহলে এই ঘরে 5 MB লিখে বা মেনু থেকে নির্বাচন করে ওকে করুন। ফলে মূল ফাইলের আকার অনুযায়ী ফাইলের প্রতিটি ভাগে ৫ মেগাবাইট করে মোট ১০টি আলাদা ফাইল তৈরি হবে। এখন এই আলাদা ফাইলগুলো সহজেই এক এক করে পাঠাতে পারবেন। মূল সেই ৫০ মেগাবাইটের ফাইলটি আবার একক ফাইল হিসেবে ফিরে পেতে চাইলে সব কটি অংশ একই ফোল্ডারে রাখুন। এবার যেকোনো একটি ফাইলের ওপর মাউসের রাইট বোতাম চেপে Extract files-এ ক্লিক করলে ফাইলগুলো ৫০ মেগাবাইটের পূর্ণাঙ্গ ফাইলে পরিণত হবে। মনে রাখতে হবে, ফাইলের কোনো অংশ যেন ছাড়া না পড়ে, তাহলে মূল ফাইল আসবে না।
সুত্র:প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×