somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

গোহইনের শোবদ

আমার পরিসংখ্যান

গহীনের শব্দ
quote icon
আমি বাঙ্গালী এই আমার পরিচয়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতার শিরোনাম-বাংলাদেশ

লিখেছেন গহীনের শব্দ, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

কবিতার শিরোনাম-বাংলাদেশ
-----------***--------------
অনন্ত যাত্রা শেষে
স্বাধীন বাংলায় এসে
পেলাম পোঁড়া মাংসের গন্ধ
হে! স্বার্থান্বেষী দলের দালাল
হে! দ্বন্দ্বের দম্ভী দানব
আর কতো নেবে আনন্দ???

অনন্ত যাত্রা শেষে
স্বাধীন বাংলায় এসে
পেলাম পোঁড়া মাংসের গন্ধ
হে! অসুস্থ্য শিক্ষিত সাধারণ
হে! অসহায় আমজনতা
আর কতো রবি খোলাচোখে অন্ধ???
---
জয় বাংলা..
জয় বাঙালী..
জয় বাংলাদেশ.. বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ১ like!

অন্তর্হাস

লিখেছেন গহীনের শব্দ, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯


---***---
পৃথিবীর প্রচ্ছদ হতে মুছে গেছে আমার চিহ্ন
আমি এখন অলৌকিকতার অভিসারে
অস্পষ্ট আমার উচ্চারণ
বাতাসের বন্ধ্যাত্বে হলোনা পুনর্জন্মের প্রায়শ্চিত্ত

আমি এখন নিরব, নিষ্প্রভ, নিস্তেজ
নিরাকারের নর্দমায় উপবিষ্ট অতৃপ্ত আত্মা
ছায়ার শরীরে পোঁড়া মাংসের গন্ধ
জ্বালাময় চিৎকারে বিদীর্ণ বক্ষ.....
তবুও আমার চিৎকার কেউ শোনেনা
কেউ শোনেনা...!!
পৃথিবীর প্রচ্ছদ হতে মুছে গেছে আমার চিহ্ন
আমি এখন অলৌকিকতার অভিসারে

ওরা এখনো মানুষ
আর আমি আগুনের অভিশপ্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

পুরো মানবকুল হত্যার দায় থেকে মুক্তির উপায় কি শুধুই মানববন্ধন??

লিখেছেন গহীনের শব্দ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

"যে ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো।"
-আল কোরআন
বর্তমান পথভ্রষ্ট দুই নেত্রী নিজেদেরকে সকল বিচারের উর্ধ্বে মনে করলেও বিধাতার আদালতে রেহাই পাবেননা। তাদের গোঁড়ামির কারণে নির্বিচারে বিনা অপরাধে যে মানুষগুলো পুড়ে মরছে তাদের হত্যার বিচার আল্লাহ নিশ্চয়ই করবেন।
আর আমি-আপনি-আমরা যারা নির্বোধের মতো তামাসা দেখছি তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ০ like!

প্রেমাণুকাব্য-২

লিখেছেন গহীনের শব্দ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

আন্দোলনের একটিই ভাষা
নাম তাঁর ভালোবাসা...!!!
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ০ like!

প্রেমাণুকাব্য-১

লিখেছেন গহীনের শব্দ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

যতোদূর গেলে
ভালোবাসা মেলে
আমি ততোদূরে যেতে রাজী
যদি শুধু একবার আশ্বাস দাও
আমার সাথেই প্রেমপ্রণয়ে জীবন রাখবে বাজী!!! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

হৃদয় হরণ হৃদয় দিয়েই করতে হয়

লিখেছেন গহীনের শব্দ, ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩


-------------***--------------
সঞ্চিতা..
ও বুকে সঞ্চয় করো কিছু সহানুভূতি..
কিছু প্রেম, কিছু ভালোবাসা..
সুন্দর সুশ্রী বদনখানা হলেই চলেনা
হৃদয় হরণ হৃদয় দিয়েই করতে হয়

শরীরী আলিঙ্গনে রক্তের উত্তাপ বাড়ে
হৃদয়ের উষ্ণতা পেতে অনুভব লাগে
লাগে কল্পনার কারাগারে বন্দী হবার নির্বোধ বাসনা

সঞ্চিতা..
তুমি রূপের রাহুতে নিমগ্ন, রোগাক্লিষ্ট
মোহিত ভালোলাগার ভরাডুবিতে তুমি তোলপাড়
কিন্তু তুমি জানোনি আজও ভালোবাসা কারে কয়??
ও বুঝতে যে মন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭২১ বার পঠিত     ৫ like!

পর্ব-১ "আসুন উপভোগ নয়, উপলব্ধি করি"

লিখেছেন গহীনের শব্দ, ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

-------------***---------------
শিশুকাল হতে বুঝবার বয়সের আগপর্যন্ত আমরা প্রত্যেকেই যখন বিটিভি-ই শুধু ছিলো একমাত্র বিনোদনের মাধ্যম শুক্রবার, শনিবার কিংবা রবিবার আসলেই ছুটতাম যার বাড়ি টিভি আছে তার বাড়ি। মাটিতে বসে, গাছের ডালে বসে, জানালায় উঁকি দিয়ে কতো কষ্ট করে বিনোদন নিতাম।
সে সময়ের সিনেমা ছিলো রাজ্জাক,শাবানা, রোজিনা, সুচরিতা, ববিতা, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     ০ like!

এসো হে নারী!!

লিখেছেন গহীনের শব্দ, ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১

অদৃশ্য হতে দৃশ্যমান হও হে!! কল্পিত নারী
আর হচ্ছে না সহ্য.. ভালোবাসার বাড়াবাড়ি
অপেক্ষা আর অপেক্ষা!! আর বলো পরীক্ষা কতো?
অশ্রুর আঘাতে বাড়ছে অন্তরে ক্ষত অবিরত

তুমি নীলাঞ্জনা না অনামিকা নাকি সরলতার প্রতিমা
আর চাইনা জানতে, চাই শুধু একপশলা দৃষ্টির পূর্ণিমা
কতো ছন্দ? কতো কৌশল নিয়েছে ক্ষুধিত পিয়াসী মন
তবু দিলেনা আহবানে সাড়া, লুকোচুরিতে দিলে ব্যথার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

একটি হৃদয় বিক্রি হবে...

লিখেছেন গহীনের শব্দ, ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬


একটি হৃদয় বিক্রি হবে
না না পার্থিব কোন মূল্যে নয়
বিক্রি হবে ভালোবাসার বিনিময়ে
বিক্রি হবে প্রেমের প্রণয়ী প্রশ্রয়ে
আছো কি কেউ??

এই হৃদয়ে কোন হিংসা নেই
নেই অনেক.. অনেক.. সম্পত্তির মোহ
নেই উচ্চবিত্তের বিলাসপ্রিয় ভ্রমণ ভাবনা

আছে কিছু সুন্দর কথায় সময় কাটানোর তীব্র বাসনা
আছে সীমাহীন ভালোবাসার ক্ষমতা
আছে রাতের পর রাত জেগে কাছে আসার আহবান

একটি হৃদয় বিক্রি হবে
না... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     ৪ like!

এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার

লিখেছেন গহীনের শব্দ, ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

একটি বাংলাদেশ
তুমি আওয়ামীলীগ, বিএনপি না জামাতার??
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার

তোমার স্বাধীনতা হারিয়েছে ক্ষমতার লোভে
এনেছে পথেঘাটে জ্বালাও-পোড়াও সংঘাতের প্রবণতা
দিয়েছে সাধনার স্বপ্নের ফসলে আগুন বারেবার
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার??

মুক্তিযুদ্ধ কাঁদে লাখো শহীদের কবরে
দেখেছি অশ্রু ঝড়ায় গণতন্ত্র, দেশটা কি শুধু "ঢাকা"?
জেনেছি রাজনীতি হলো ভীতি ছড়ানোর মন্ত্র, ষড়যন্ত্রের সমাহার
এই প্রশ্ন বারেবার সাধারণ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

বাংলামায়ের দামালছেলে নে রে প্রতিশোধ!!

লিখেছেন গহীনের শব্দ, ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

----------------***-----------------
অবাক করা রাজনীতি ভাই ছড়ায় শুধু ভীতি
কোথায় গেলো স্বাধীনতা,কোথায় বাংলার সম্প্রীতি??
রাজ্যসভায় রাজকন্যা সেইই... যে আছেন বসে
হুকুমজারি করছেন শুধু, চামার বেড়ায় চষে

কামার-কুমোর, রিক্সাওয়ালা, বেচারা চাকরিজীবী
মনে মনেই দিচ্ছে গালি ইচ্ছেমতো মুক্তি কবে দিবি
আমজনতা ঘাম জড়িয়ে পায়না দেখা একবেলা ভাতের
রাজসভা দাঁতকেলিয়ে হাসেন দেখে সবাই মগা জাতের

মরলো কে আর পুড়লো কে এটাই এখন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

মা

লিখেছেন গহীনের শব্দ, ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

মা
------------------
যেতে আমাকে হবেই,
হবেই হবেই যেতে
স্নেহ-মমতা-ভালোবাসা রেখেছে তার আসনখানি পেতে

মায়ামাখা সেই মুখখানি জড়িয়ে ধরে কতনা কাল
ভালবাসার তরী প্রথম ছেড়েছিলো, নাবিক ধরেছিলো হাল

সেই মায়ামুখ
চাঁদের চিবুক
ধরে বলেছিলো ওই দেখো চাঁদ মামা
তুমি আমার গর্ভধারনী, স্নেহের পূজারিনী
মাগো…তুমি তুমিই যে আমার জন্ম-জন্মান্তের প্রিয়তমা ।।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ১ like!

এসো হে মুজিব

লিখেছেন গহীনের শব্দ, ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

এসো হে মুজিব
---------------------------------------
ধনীর গর্ভে ধনী জন্মে
গরিবের গর্ভে গরিব
কোথায় তোমার সোনার বাংলা
কোথা তুমি শেখ মুজিব?

তোমার বাংলার সাতকোটি জনতা আজ পরিণত ষোলোকোটি
কেউ আজো ধরলোনা হাল, চলছে ছুটোছুটি

অবিশ্রান্ত অক্লান্ত বাংলার পারাপার
কোথায় তুমি? কোথায় তোমার বাংলার সম্ভার?

যার কোলে মাথা রেখে ঘুমিয়েছো তুমি, তোমার পূর্বসূরী
তারে নিয়ে আজ খেলছে সবাই করছে লুকোচুরি

বুক ভরা বেদনা নিয়ে আজ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ০ like!

জয় বাংলা... জয় বাঙালী... জয় বাংলাদেশ...

লিখেছেন গহীনের শব্দ, ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

ওরা কথায় কথায় রিমান্ডে নেয়, জেল হাজতে ভরে
তাই জনগণ নিশ্চুপ এখন কাঁপছে রে বেজায় ডরে

ডর যেদিন হইবো রে শেষ
পাবো সেদিন স্বাধীন বাংলাদেশ...
আশায় আশায় দিন পার করি
আওয়ামীলীগ, বিএনপি, জামাত, ডান-বাম নয়
বাঙালী হয়েই জন্ম আমার
বাঙালী হয়েই যেন মরি!!
***
জয় বাংলা...
জয় বাঙালী...
জয় বাংলাদেশ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

শুধু ভালোবাসতে দাও

লিখেছেন গহীনের শব্দ, ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০


ত্বকে তোমার সৌন্দর্য ফুটে উঠে
ললনা ঠোঁট দুটো ততো কেঁপে উঠে
এতোটা উন্মুক্ত বদনে এসো না

হে নারী! তোমায় ভালোবাসি
চিরদিন বাসবো...!
না না এভাবে নয়
তোমায় ভালোবাসবো শ্রদ্ধানত শিরে
হৃদয়ের গহীন থেকে গহীনের অন্তঃস্থল থেকে
পুতঃপবিত্র স্বপ্নের আলিঙ্গনে

না না কামকলংকে জড়াতে নয়
নাগো তুমি এভাবে আমায় ধর্ষক করোনা
এতোটা উন্মুক্ত বদনে এসো না
এতোটা উন্মুক্ত হয়োনা...
উন্মাদ করোনা আমায় পাপিষ্ঠ কামনায়

আমি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৩৭১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ