----------------***-----------------
অবাক করা রাজনীতি ভাই ছড়ায় শুধু ভীতি
কোথায় গেলো স্বাধীনতা,কোথায় বাংলার সম্প্রীতি??
রাজ্যসভায় রাজকন্যা সেইই... যে আছেন বসে
হুকুমজারি করছেন শুধু, চামার বেড়ায় চষে
কামার-কুমোর, রিক্সাওয়ালা, বেচারা চাকরিজীবী
মনে মনেই দিচ্ছে গালি ইচ্ছেমতো মুক্তি কবে দিবি
আমজনতা ঘাম জড়িয়ে পায়না দেখা একবেলা ভাতের
রাজসভা দাঁতকেলিয়ে হাসেন দেখে সবাই মগা জাতের
মরলো কে আর পুড়লো কে এটাই এখন সুপারডুপার নিউজ
শান্তিপূর্ণ হরতাল হলে মিডিয়া বলে ঢিলেঢালা আন্দোলনের ফিউজ
মারামারি, হানাহানির দায়িত্বে রাজ্য ছাত্রপাট
দেশের সেবা করতে তারাই মানুষ মেরে লাট
একদেশেতে এক রাজকন্যা, আরেকজনা রাজবিবি
একজন বেঁচেন মুক্তিযুদ্ধ, আরেকজন ধর্মরাজের ছবি
আশায় আশায় বুক বেধে নিরীহ জনতা পাল্টায় সরকারতন্ত্র
কূল মেলেনা, মাথায় খেলেনা ব্যাপারটা কি? কার ষড়যন্ত্র??
"বঙ্গবন্ধু" বানান বেঁচে চোর সেজেছে নেতা
দেশ উড়ে যাক, ছাঁই হয়ে যাক মুখ্য এখন নির্বাচনে জেতা
গণতন্ত্রের গলা চিপে ধরেছে স্বৈরাচার
দেশপ্রেমই পারবে শুধু মুক্তি দিতে তার
বঙ্গবন্ধুর কবর কাঁদে, কাঁদে মুক্তিযুদ্ধ
শয়তানীদল বিনাশে উঠরে জেগে..হ রে বিক্ষুব্ধ!!
হতে দিসনে নষ্ট রাজনীতির চর্চায় ধ্বংসের হরতাল, অবরোধ
উঠ..উঠ.. জেগে উঠ..!! বাংলামায়ের দামালছেলে নে রে প্রতিশোধ।।
---
জয় বাংলা..
জয় বাঙালী..
জয় বাংলাদেশ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



